| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীবন ধারণের জন্য…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

জীবন ধারণের জন্য আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি। তবে এদের মধ্যে এমন এক ধরনের খাদ্য আছে যাকে পরিপাক করার জন্য যকৃত হতে নিঃসৃত ক্ষারীয় বিশেষ থলিতে সঞ্চিত এক ধরনের পরিপাক রস দায়ী।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
ক্ষুদ্রান্তের বিশেষ ধরনের রূপান্তরিত ও শোষণতল বৃদ্ধিকারী কোষ কে গবলেট কোষ বলে।
কোন অ্যামিনো এসিডবা অন্য উপাদান থেকে অ্যামিনো গ্রুপের অপসারণ প্রক্রিয়াকে ডিঅ্যামিনেশন বলে। খাদ্যের সঙ্গে গৃহীত অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড দেহ জমিয়ে রাখতে পারেনা। যকৃত অতিরিক্ত ও অব্য ব্যবহৃত অ্যামিনো এসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে কিটো এসিড ও আ্যমিন মূলক (-NH2)তৈরি করে। কিটো এসিড শক্তি উৎপাদনের জন্য ক্রেবস চক্রে প্রবেশ করে। আ্যমিন মূলক(-NH2) হাইড্রোজেন ওয়ন (H+)এর সাথে যুক্ত হয়ে অ্যামিনো সৃষ্টি হয়।
উদ্দীপকে উল্লিখিত খাদ্যটি হল স্নেহ বা চর্বি। নিচে ক্ষুদ্রান্তের স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক ব্যাখ্যা করা হলো
স্নেহ পরিপাকে পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিত্তরসে কোন এনজাইম থাকে না। পিত্তরস বিদ্যমান পিত্ত লবণ সোডিয়াম গ্লাইকেকোলেট ও সোডিয়াম টারোকোলেট স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কনায় পরিণত করে ।
অগ্নাশয় রসে স্নেহ জাতীয় খাদ্য বা ফ্যাট পরিপাককারী এনজাইম স্নেহকনাকে নিম্নরূপে পরিপাক করে -
উদ্দীপকে উল্লেখিত খাদ্যটি হল চর্বি জাতীয় খাদ্য। অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণের ফলে হার্ট অ্যাটাক এর মত মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়। তাই চল্লিশার্ধো ব্যক্তিদের ক্ষেত্রে এই খাদ্য গ্রহণের ক্ষেত্রে সর্তকতা প্রয়োজন। নিচে তা বিশ্লেষণ করা হলো:
হৃদপেশির সুস্থতার জন্য ক্রমাগতভাবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ জরুরি। করোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পেশিতে পৌঁছায়। চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন প্রভৃতি কর নারী ধমনীর অন্তগার্ত্র জমা হয়ে বিভিন্ন আকৃতির প্লাগ গঠন করে একে কর নারীর আ্যথরোমা বলে। প্লাকের বহির্ভাগ ক্রমশ শক্ত হয়ে ওঠে। এভাবে প্লাগ শক্ত হতে হতে যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন এগুলো বিদীর্ণ হয়। কোন চক্রিকা জমা হয়ে প্লাকের চতুর্দিকে তখন রক্ত জমাট বাঁধতে শুরু করে। রক্ত জমাট বাধার কারণে করোনারি ধমনীর লুমেন সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে হৃদপেশিতে পুষ্টি ও অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ ও বন্ধ হয়ে যায়, ফলের হৃদপেশী ধ্বংস হয় বা মরে যায় এবং হার্ট অ্যাটাকের মত মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়।