A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘যেখানে X, Y,…’ ২০২৬ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১৫৪📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

যেখানে X, Y, P. Q, R মৌলের অপ্রচলিত প্রতীক। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রোজেনযুক্ত পোলার অণুসমূহ যখন পরস্পর পরস্পরের সান্নিধ্যে আসে, তখন এক অণুর ধনাত্মক (হাইড্রোজেন) প্রান্ত অন্য অণুর ঋণাত্মক প্রান্তের দিকে বিশেষভাবে আকর্ষিত হয়। এ আকর্ষণকে হাইড্রোজেন বন্ধন বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

B ও Be এর ইলেকট্রন বিন্যাস ও আয়নিকরণ শক্তি নিম্নরূপ : 

Be(4)→1 s22 s2;IP=900 kJ/molB(5)→1 s22 s22p1;IP=800 kJ/mol 

সাধারণত পরমাণুর পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালসমূহ অধিকতর স্থিতিশীল হয়। Be পরমাণুর 2 s অরবিটাল যুগলবদ্ধ হয়ে পূর্ণ আছে। কিন্তু B পরমাণুর বহিঃস্তরে অপূর্ণ 2p অরবিটাল আছে। এজন্য B এর 2p1  অরবিটাল হতে ইলেকট্রনটি সরাতে কিছুটা কম শক্তির প্রয়োজন হয়। অন্যদিকে Be এর স্থিতিশীল 2 s2 অররিটাল হতে একটি ইলেকট্রন অপসারণ করতে যথেষ্ট শক্তির প্রয়োজন হয়। এ কারণে Be অপেক্ষা B এর প্রথম আয়নিকরণ শক্তি কম। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের Y মৌলটি জিংক (Zn)। কারণ ৪র্থ পর্যায়ের 12 তম গ্রুপের মৌলটি Zn. সুতরাং [Y(NH3)4]2 আয়নটি হবে [Zn(NH3)4]2  এটি একটি ডায়াম্যাগনেটিক আয়ন নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রদত্ত জটিল আয়নটিতে Zn এর জারণমান +2। লিগ্যান্ডের 

অনুপস্থিতিতে Zn2+ এর e বিন্যাস- 

লিগ্যান্ডের উপস্থিতিতে Zn2+ এর e- বিন্যাস- 

[Zn(NH3)4]2+ আয়নের কেন্দ্রীয় মৌলটির Zn2+ আয়নের 3d অরবিটালে কোনো বিজোড় বা অযুগ্ম বা একমুখি স্পিনযুক্ত না থাকায় [Zn(NH3)4]2+ আয়নটি ডায়া চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে P, Q, R এবং X মৌলগুলো যথাক্রমে কার্বন (C), নাইট্রোজেন (N), অক্সিজেন (O) এবং হাইড্রোজেন (H)। সুতরাং PX4,X2R এবং QX3 যৌগসমূহ যথাক্রমে CH4,H2O এবং NH3 । যৌগগুলোর sp3 সংকরায়ন ঘটলেও এদের বন্ধন কোণ ভিন্ন। নিচে যুক্তিসহ তা বিশ্লেষণ করা হলো- 

CH4.NH3 ও H2O যৌগ তিনটির প্রত্যেকেই sp 1 সংকরণের ফলে গঠিত। কিন্তু এদের গঠন ও বন্ধন কোণের মান ভিন্ন ভিন্য হয়। এক্ষেত্রে যৌগের কেন্দ্রীয় পরমাণুর য্যোজ্যতা স্তরে উপস্বিত বন্ধন ইলেকট্রন যুগল এ নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সংখ্যার উপর অণুর গঠনাকৃতি ও বন্ধন কোণ নির্ভর করে। 

যৌগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতান্তরে- 

১. দুটি ইলেকট্রন যুগল বা দুটি সংকর অরবিটাল থাকলে অণুর আকৃতি সরলরৈখিক হয়। এক্ষেত্রে কখন কোণ হয় 180°।
২. তিনটি ইলেকট্রনযুগল বা তিনটি সংকর অরবিটাল থাকলে অণুর আকৃতি সমতলীয় ত্রিভুজ আকৃতির হয়। এক্ষেত্রে কখন কোণ হয় 120°।
৩. চারটি ইলেকট্রন যুগল বা চারটি সংকর অরবিটাল থাকলে অণুর আকৃতি চতুস্তলকীয় হয়। তখন বন্ধন কোণ 109.5° হয়।
৪. চারটি ইলেকট্রন যুগলের মধ্যে একটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকলে অণুর আকৃতি স্বাভাবিক চতুস্তলকীয় গঠন থেকে বিকৃত হয়ে ত্রিকোণাকার পিরামিডের মতো হয়। তখন বন্ধন কোণ 107° এর মতো হয়। 

CH4 অণ্যর প্রনের কেন্দ্রীয় পরমাণ্বতে চারটি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। তাই এর আকৃতি চতুস্তলকীয় এবং বন্ধন কোণ 109.5∘ । NH3 অণুর পঠনের কেন্দ্রীয় পরমাণুতে একটি মুক্ত জোড় ও তিনটি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। তাই এর অকৃতি ত্রিকোণাকার পিরামিডের ন্যায় এবং বন্ধন কোণ 107∘ ।
H2O অণুর পঠনের কেন্দ্রীয় পরমাগুতে দুটি মুক্ত জোড় ও দুটি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। তাই এর আকৃতি ইংরেজি 'V' অক্ষরের মতো এবং কন্ধন কোণ 104.5°। 

চিত্র : CH4,NH3 ও H2O অণুর গঠন

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘যেখানে X, Y,…’ ২০২৬ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”