A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৬৫🏢 প্রতিষ্ঠান ঝিনাইদহ ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভাস্কুলার উদ্ভিদের মধ্যে যাদের গর্ভাশয় নেই, ফলে বীজ অনাবৃত থাকে তাদের নগ্নবীজী উদ্ভিদ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মুকুলাবস্থায় বৃত্যাংশগুলো (অথবা পাপড়িগুলো) পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্রবিন্যাস। পুষ্পপত্রবিন্যাস কয়েক প্রকার হতে পারে। যেমন- ওপেন, ভালভেট, টুইস্টেড, ইস্ত্রিকেট, কুইনকানসিয়াল, ভেক্ সিলারি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত 'P' দ্বারা Malvaceae গোত্রকে বুঝানো হয়েছে। নিচে Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো-

১। উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ পিচ্ছিল পদার্থযুক্ত।

২। উপপত্র মুক্তপার্শ্বীয়।

৩। পুষ্প একক এবং সাধারণত উপবৃতিযুক্ত। 

৪। পুংকেশর বহু, একগুচ্ছক, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে ঘিরে থাকে। 

৫। পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার।

৬। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত।

৭। আমরাবিন্যাস অক্ষীয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত গোত্র 'P' এবং 'Q' হলো যথাক্রমে Malvaceae এবং Poaceae। আমার মতে, Malvaceae গোত্র থেকে Poaceae গোত্রের উদ্ভিদ দৈনন্দিন জীবনে বেশি গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো- প্রথমেই বলা যায়, পৃথিবীর অধিকাংশ মানুষের খাদ্যের যোগান আসে Poaceae গোত্রের উদ্ভিদ থেকে। প্রকৃত ও প্রচলিত সব খাদ্যশস্যই এ গোত্রের উদ্ভিদ থেকে পাওয়া যায়। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত দুর্বাসহ কতিপয় তাজা ঘাস ও শুকনো ঘাস এ গোত্রেরই অন্তর্ভুক্ত। এ গোত্রের দানা জাতীয় শস্য ধান, গম, ভুট্টা ও যব থেকে প্রাপ্ত খাদ্যশস্যকে কেউ ভাত, কেউ রুটি আবার কেউ ছাতু অথবা সুজি হিসেবে গ্রহণ করছে। এছাড়া ভুট্টা থেকে কর্ণওয়েল পাওয়া যায় যা অত্যন্ত মূল্যবান। এ গোত্রের উদ্ভিদ লেমন ঘাসকে সুগন্ধি হিসেবে প্রসাধনী শিল্পে ও খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার করা যায়। আবার ঝাড়ুঘাস ও দুর্বাঘাস ঝাড়ু তৈরিতে, রক্তপাত বন্ধে, ক্ষত নিরাময়ে ও পশু খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। Poaceae গোত্রের অন্তর্ভুক্ত আখ থেকে চিনিকলে চিনি ও আখ মাড়াই কলে গুড় তৈরি করা হয়। এছাড়াও চিনিকলের বর্জ্য পদার্থ চিটাগুড় থেকে ইথাইল অ্যালকোহল ও মেথিলেটেড স্পিরিট এবং দেশি মদ তৈরি করা হয়। আবার Poaceae গোত্রের উদ্ভিদ যেমন— বাঁশ, নলখাগড়া, উলুখড়, আখের ছোবড়া ইত্যাদি কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। এখানেই শেষ নয়, কতিপয় প্রজাতির ঘাস রাস্তা ও বাঁধের মাটি ক্ষয় রোধ কল্পে দু'পাশে লাগানো হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”