A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘জমিদার, মহাজন এবং…’ a – কপিলদাস মুর্মুর শেষ কাজ, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ২৫তম অধ্যায় — কপিলদাস মুর্মুর শেষ কাজ🔢 সৃজনশীল নং ১🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

জমিদার, মহাজন এবং ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শোষণ, জমির অধিকার হারানো এবং সাংস্কৃতিক নিপীড়নের কারণে ১৮৫৫- ৫৬ সালে সাঁওতাল বিদ্রোহ হয়। সিধু, কানু, চাঁদ ও ভৈরব- এই চার ভাইয়ের নেতৃত্বে রুখে দাঁড়ায় সাঁওতাল সমাজ। এই যুদ্ধে সাঁওতালরা গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করেছিল এবং তারা ধনুক ও তিরের মতো ঐতিহ্যবাহী অস্ত্র ব্যবহার করেছিল। সাঁওতালদের তির-ধনুকের বিরুদ্ধে গর্জে উঠেছিল ইংরেজ বন্দুক-কামান। এতে শহিদ হন প্রায় দশ হাজার মানুষ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কপিলদাসের ছেলের নাম মহিন্দর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ "একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চলল।"- লোকে কপিলদাসকে বলে যে সে বুড়া হয়ে গেছে, সে কিছুই পারে না- এই কথাটিই সে নিজের অক্ষমতার দুঃখ ও আক্ষেপে নিজের মনে বলেই চলল।

➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের বৃদ্ধ কপিলদাস মুর্মু বয়সের ভারে ঝিমিয়ে পড়েছে বলে অনেকেই তাকে দূরে সরিয়ে রাখে। কেউ কেউ "তুই বুঢ়া মানুষ- তুই কিছু পারিস না" বলেও অবজ্ঞা করে। এসব কথাই কপিলদাস নিজেকে শোনায়- "তুই বুঢ়া মানুষ হে মড়ল, তোর কিছু করার নাই।" এই কথটি শুধু একবার নয়, ঘুরে ঘুরে কথাটি সে বলেই চলে। কথাটি বলতে বলতে সে কয়েকটি ভারি গভীর দীর্ঘশ্বাস ছাড়ে। ওই কথা তাকে বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দিচ্ছিল। এ কারণে সে বারবার কথাটি বলেই চলছিল। 

সারকথা: কপিলদাস যে বুড়ো হয়ে অক্ষম হয়ে গিয়েছে এই কথাটা অনেকেই তাকে বলে। সেই কথাট্রিই আক্ষেপে সে বারবার বলে চলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উদ্দীপকের সিধু, কানু, চাঁদ ও ভৈরব এই চার ভাই 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাস মুর্মু চরিত্রের সঙ্গে তুলনীয়।

➤ সমাজের হীন স্বার্থপর লোকেরা নিজেদের স্বার্থের জন্য দুর্বলদের ওপর অত্যাচার-নির্যাতন চালায়। তাদের অন্যায়-অবিচারে অতিষ্ঠ হয়ে এই দুর্বলরা এক সময় ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করে এবং অন্যায়কারীকে নিশ্চিহ্ন করে দেয়।

➤ উদ্দীপকে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় ১৮৫৫-৫৬ সালের সাঁওতাল বিদ্রোহের কথা বলা হয়েছে। ওই বিদ্রোহে সিধু, কানু, চাঁদ ও ভৈরব এই চার ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের নেতৃত্বে সাঁওতাল সমাজ জমিদার, মহাজন ও ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা গেরিলা যুদ্ধে ধনুক ও তির ব্যবহার করেছিল। এই বিদ্রোহে শহিদ হন প্রায় দশ হাজার মানুষ। উদ্দীপকের এই চার ভাইয়ের নেতৃত্বের মতো 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাসও আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সাঁওতালরা যখন বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়ার উপক্রম হয় তখন সে স্বজাতির অস্তিত্ব রক্ষায় আপসহীন সংগ্রামী হয়ে ওঠে। এভাবে উদ্দীপকের লড়াকু সিধু, কানু, চাঁদ ও ভৈরব আলোচ্য গল্পের কপিলদাস মুর্মু চরিত্রের সঙ্গে তুলনীয়। 

সারকথা: অস্তিত্ব রক্ষার সংগ্রামে উদ্দীপকের সিধু, কানু, চাঁদ ও ভৈরব আলোচ্য গল্পের কপিলদাস মুর্মুর সঙ্গে তুলনীয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ "নিপীড়িত, নির্যাতিত মানুষ দেয়ালে পিঠ ঠেকে গেলে বিদ্রোহে-সংগ্রামে রুখে দাঁড়ায়।"- উদ্দীপক ও 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের আলোকে মন্তব্যটি সত্য।

➤ সমাজে স্বার্থপর লোভী প্রকৃতির মানুষেরা অন্যের অধিকার হরণ করে নিজেরা লাভবান হয়। অনেকে অন্যায়ভাবে অন্যের জমি জবরদখল করে। এদের নির্যাতন ও নিপীড়নে এক সময় মানুষ ঘুরে দাঁড়ায়, অধিকার আদায়ে তৎপর হয়।

➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পেও সাঁওতালদের প্রতি অন্যায়, নিপীড়ন, নির্যাতনের দিকটি প্রতিফলিত হয়েছে। নিজেদের বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়ার আশঙ্কা যখন তীব্র হয়ে ওঠে তখন বয়সের ভারে ঝিমিয়ে পড়া, বৃদ্ধ কপিলদাস মুর্মু সাহসে উদ্দীপিত হয়ে ওঠে। উদ্দীপকে নিপীড়িত সাঁওতালদের বিদ্রোহের বিষয়টি তুলে ধরা হয়েছে। ১৮৫৫-৫৬ সালে দরিদ্র সাঁওতালরা জমিদার, মহাজন এবং ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শোষণ, জমির অধিকার হারানো এবং সংস্কৃতিক নিপীড়নের কারণে বিদ্রোহ করে। সিধু, কানু, চাঁদ ও ভৈরব নামের চার ভাই নেতৃত্ব দেয় সেই বিদ্রোহে।

➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে ম্যানেজার মহাজন সাঁওতালদের উচ্ছেদ করে সেই জমিতে ধানের আবাদ করতে চায়। কপিলদাস মুর্মু এর প্রতিবাদ করে এবং স্বজাতির অন্যদের ভয়-দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপক ও 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের নির্যাতিত মানুষজন অন্যায়কারী, অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। 

সারকথা: উদ্দীপক ও আলোচ্য গল্পের নির্যাতিত মানুষজন অন্যায়কারী, অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহে-সংগ্রামে সোচ্চার হয়েছে। উদ্দীকের সিধু, কানু, চাঁদ, ভৈরবের মতো গল্পের কপিলদাস মুর্মুও বৃদ্ধ হয়েও নব উদ্যমে যুদ্ধে ব্রতী হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘জমিদার, মহাজন এবং…’ a – কপিলদাস মুর্মুর শেষ কাজ, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”