A. Nayanㅤ
A. Nayan
19 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘জনাব আরমান সাহেব…’ ঢাকা সিটি কলেজ ২০২৬ – আল, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ইসলাম শিক্ষা📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ ইসলাম শিক্ষা🧩 অধ্যায় ১ম অধ্যায় — আল-কুরআন🔢 সৃজনশীল নং ১১০🏢 প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

জনাব আরমান সাহেব শহরের একজন শিল্পপতি। মাঝে মধ্যে তিনি গ্রামে আসলে নামাজ-কালামও পড়েন এবং দান-সাদকাহও করেন। কিন্তু শহরে বন্ধুদের সাথে থাকলে নামাজ-কালাম তো দূরের কথা বরং নানা প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। তিনি তার বাল্য বন্ধু আদনানকে বলেন, “সফলতা অর্জন করতে হলে আমার সাথে যোগ দাও।” আদনান বলল, কেবল প্রাচুর্য ও বিলাসিতায় সফলতা নির্ভর করেনা, বরং সফলতা প্রাপ্তি কতিপয় গুণাবলী অর্জনের উপর নির্ভরশীল, যা পবিত্র কুরআনের সূরা বাকারার শুরুতে বর্ণিত আছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

"লা-রইবা ফীহি” لَا رَيْبَ فِيْهِ অর্থ এতে কোনো সন্দেহ নেই।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানুষের সার্বিক জীবন পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা থাকায় আল কুরআনকে পূর্ণাঙ্গ জীবনবিধান বলা হয়।
মানবজীবনের সব সমস্যার পূর্ণাঙ্গ সমাধান গ্রন্থ হলো আল কুরআন। এ গ্রন্থটি আগত-অনাগত, সব মানুষের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনবিধান। মানুষের জীবনের এমন কোনো প্রসঙ্গ, দিক ও বিষয় নেই, যা আল কুরআনে উপস্থাপন করা হয়নি। এ প্রসঙ্গে সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 'এ কিতাবে আমি কোনো কিছু লিপিবদ্ধ করা বাকি রাখিনি।'

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সূরা বাকারার আলোকে জনাব আরমান সাহেবের চরিত্র বিশ্লেষণ করে তাকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করা যায়।
মুনাফিক (المنافق) আরবি শব্দ। এর অর্থ ভন্ড, প্রতারক, দ্বিমুখী নীতি বিশিষ্ট প্রভৃতি। অর্থাৎ যাদের অন্তরে নিফাক তথা ভণ্ডামি, প্রতারণা, ধোঁকাবাজি প্রভৃতি বৈশিষ্ট্য বিদ্যমান তারাই মুনাফিক। মুনাফিকরা লোক দেখানোর জন্য বাহ্যিকভাবে ইমানদারসুলভ আচরণ করে। প্রকৃতপক্ষে তারা অন্তরের দিক দিয়ে অবাধ্য, মিথ্যাবাদী। তারা গোপনে নানা অপরাধমূলক কাজ করে বেড়ায়। মহান আল্লাহ সূরা বাকারার ২য় রুকুর আয়াতসমূহে মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যের স্বরূপ উন্মোচন করেছেন, যা শিল্পপতি জনাব আরমান সাহেবের চরিত্রেও লক্ষণীয়।
শিল্পপতি জনাব আরমান সাহেব গ্রামে আসলে নামাজ আদায় ও দান-সাদকাহ করেন। কিন্তু শহরে গিয়ে তিনি নামাজ-রোজা বাদ দিয়ে নিজেকে নানা অপরাধে জড়িয়ে ফেলেন। অর্থাৎ তিনি দ্বিমুখী চরিত্রের লোক এবং তার ইবাদত লোক দেখানোর জন্য। এটি মুনাফিকের বৈশিষ্ট্য। সূরা আল-বাকারার ২য় রুকুতে মুনাফিকদের এরূপ দ্বিমুখী আচরণের কথা বলা হয়েছে। তারা আল্লাহ তাআলা ও ইমানদারদের ধোঁকা দেওয়ার জন্য মুখে ইমানের কথা বলে, প্রকৃতপক্ষে তারা ইমানদার নয়। আবার সূরা মাউনে মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। জনাব আরমান সাহেবের এরূপ নামাজ আদায় লোক দেখানোর শামিল। সুতরাং সূরা বাকারার আলোকে বলা যায়, শিল্পপতি জনাব আরমান সাহেব একজন মুনাফিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পবিত্র কুরআন-হাদিসে জনাব আদনান সাহেবের সফলতা সম্পর্কিত বক্তব্যের সমর্থন থাকায় আমি এটি সমর্থন করি।
মানবজীবন ক্ষণস্থায়ী। এ ক্ষণস্থায়ী জীবনে প্রকৃত কল্যাণ লাভ করতে হলে আল কুরআনের নির্দেশ অনুযায়ী মানুষকে জীবন পরিচালনা করতে হবে। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন সফলতা নির্ভর করে মহান আল্লাহ ও তার রাসুল (সা.)-এর নির্দেশ যথাযথ মেনে চলার ওপর। তাই আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য অর্জন করার মধ্য দিয়েই মানবজীবনকে সফল করে তোলা সম্ভব। জনাব আদনান সাহেবের বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে।
শিল্পপতি জনাব আরমান সাহেবকে উপদেশ দিতে গিয়ে জনাব আদনান সাহেব বলেন যে, কেবল প্রাচুর্য ও বিলাসিতায় সফলতা নির্ভর করে না; বরং সফলতা কিছু গুণাবলি অর্জনের ওপর নির্ভরশীল। আর এ গুণাবলি পবিত্র কুরআনের সূরা বাকারার প্রথম রুকুর শুরুর দিকে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এখানে মুত্তাকির কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আর মুত্তাকি হলেন- মহান আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাই কেউ মুত্তাকির গুণাবলি অর্জন করলে মহান আল্লাহ তাকে কল্যাণ ও সফলতা দান করেন। মুত্তাকিগণ বিলাসিতায় জীবনযাপন করেন না। তারা মহান আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখেন এবং নামাজ কায়েম করেন। মহান আল্লাহ তাদের যে জীবিকা দিয়েছেন, তা থেকে ব্যয় করেন। তারা মহান আল্লাহ ও তাঁর প্রেরিত সব নবি-রাসুলগণের ওপর বিশ্বাস স্থাপন করেন এবং সর্বশেষ রাসুল হযরত মুহাম্মদ (স) এর নির্দেশ অনুসারে জীবনযাপন করেন। এ ধরনের লোকেরাই প্রকৃতপক্ষে সফলকাম। সূরা বাকারার ১ম রুকুর প্রথম দিকে মুত্তাকির এসব বৈশিষ্ট্যেরই বর্ণনা দেওয়া হয়েছে, যার ইঙ্গিত রয়েছে জনাব আদনান সাহেবের বক্তব্যে।
উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনার ওপর মানবজীবনের সফলতা নির্ভর করে। জনাব আদনান সাহেবের বক্তব্যে এ বিষয়েরই সমর্থন রয়েছে। তাই তার বক্তব্যের সাথে আমি একমত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘জনাব আরমান সাহেব…’ ঢাকা সিটি কলেজ ২০২৬ – আল, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ২য় পত্র (এইচএসসি)”