| ㅤ | A. Nayan15 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জন্মগ্রহণ করলে দুদিন…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৬ – সোনার তরী, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)

জন্মগ্রহণ করলে দুদিন আগে বা পরে মরতেই হবে। তাই অন্যান্য প্রাণীর মতো মরণশীল ব্যক্তি মানুষও কোনো এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনই রয়ে যায়। সৌন্দর্য প্লাবিত এ পৃথিবীতে মানুষের সম্পদ, কর্মসাধন, সৃজন, পূজন থাকবে। কিন্তু সে ব্যক্তিমানুষ থাকবে না এই নিখিল বিশ্বে। মহাকাল ধরে যা কালজয়ী তাই সত্য। তবে যার কর্মসৃজন সুমহান ও কল্যাণকর তার মৃত্যুও তাকে প্রচুর সম্মান, খ্যাতি ও শ্রদ্ধা এনে দেয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
উদ্দীপকে বর্ণিত মানুষের মরণশীলতা 'সোনার তরী' কবিতায় বর্ণিত মহাকালের নৌকায় কৃষকের স্থান সংকুলান না হওয়ার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
'সোনার তরী' একটি রূপক কবিতা। এ কবিতায় কৃষকরূপী সৃজনশীল শিল্পী তাঁর সৃষ্টিকর্ম সোনার ধান নিয়ে চিন্তিত। অনেক্ষণ পর মহাকালের নৌকা নিয়ে আসে মাঝি। নৌকায় কৃষকের সোনার ধানরূপ সৃষ্টিকর্মের ঠাঁই হলেও কবির তথা কৃষকের জায়গা হয়নি। তাই তাকে শূন্য নদীতীরে পড়ে থাকতে হয়।
উদ্দীপকে মানুষের মরণশীলতার বিপরীত তার সৃষ্টিশীল কল্যাণকর্মের স্থায়িত্বের দিকটি প্রকাশ পেয়েছে। পৃথিবীতে একদিনের জন্য হলেও যে প্রাণী জন্মগ্রহণ করেছে, মৃত্যু তাদের জন্য অনিবার্য। এই অমোঘ বিধান লঙ্ঘন করা না গেলেও মানুষ তার কল্যাণকর্মের জন্য সমাজে বেঁচে থাকতে পরে অনন্তকাল। 'সোনার তরী' কবিতায় কবি রূপক অর্থে মরণশীল মানবজীবনের বিপরীতে তার সৃজনশীল কর্মের স্থায়িত্বের দিকটি ফুটিয়ে তুলেছেন। মহাকালের নৌকায় কৃষকের সোনার ধানের জায়গা হলেও তার জায়গা হয়নি। উদ্দীপকের সাথে আলোচ্য কবিতার এদিক থেকে সাদৃশ্য রয়েছে।