| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘যখন নোরা এবং…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

যখন নোরা এবং সাফা ল্যাবরেটরিতে উদ্ভিদ অংশের দুটি প্রস্থচ্ছেদ… পর্যবেক্ষণ করেছিলেন, শিক্ষক নোরাকে বললেন- পর্যবেক্ষণ কর, ভাস্কুলার বান্ডলটি অরীয় এবং সংখ্যায় সাতটি। তিনি সাফাকে আরো বললেন, পর্যবেক্ষণ কর, ভাস্কুলার বান্ডলগুলো ভিত্তি টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
উদ্ভিদদেহে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েকস্তর বিশিষ্ট আয়তক্ষেত্রাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলো ক্যাম্বিয়াম।
ভিত্তি টিস্যুর পেরিসাইকল স্তর থেকে শুরু করে পরিবহন টিস্যুসহ কেন্দ্রীয় অংশকে স্টিলি বলে। স্টিলিকে দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে।
১. বহিঃস্টিলীয় অণাল যা কর্টেক্স ও অন্তঃত্বক নিয়ে এবং কান্ডে অধঃত্বক, বহিঃস্তর বা কর্টেক্স ও অন্তঃত্বক নিয়ে গঠিত।
২. অন্তঃস্টিলীয় অঞ্চল-যা পেরিসাইকল, ভাস্কুলার বান্ডল, মজ্জা ও মজ্জা রশ্মি নিয়ে গঠিত।
উদ্দীপকে উল্লেখিত নোরার পর্যবেক্ষণকৃত উদ্ভিদটি হলো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের প্রস্থচ্ছেদ। ভাস্কুলার বান্ডলটি অরীয় এবং সংখ্যায় সাতটি। নিচে একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
চিত্র: একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র
উদ্দীপকে উল্লেখিত সাফা এর পর্যবেক্ষণকৃত উদ্ভিদটি হলো একবীজপত্রী উদ্ভিদের কান্ডের প্রস্থচ্ছেদ। যেখানে ভাস্কুলার বান্ডলগুলো ভিত্তি টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। নিচে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের কারণসহ বিশ্লেষণ করা হলো-
১. ত্বক কিউটিকলযুক্ত।
২. ভাস্কুলার বান্ডল সংযুক্ত ও সমপার্শ্বীয়। অতএব এটি কাণ্ড।
৩. বহুকোষী ত্বকরোম নেই।
৪. অসংখ্য ভাস্কুলার বান্ডল ভিত্তিটিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো।
৫. ভাস্কুলার বান্ডল বদ্ধ প্রকৃতির। অতএব এটি একবীজপত্রী কাণ্ড।
উল্লেখিত বৈশিষ্ট্যের জন্য প্রদত্ত নমুনাটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড।