A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘জলজ প্রাণীদের মধ্যে…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ১০৫🏢 প্রতিষ্ঠান ঝিনাইদহ ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

জলজ প্রাণীদের মধ্যে একটি চিরুনির মতো গঠন পাওয়া যায় যা শ্বাস-প্রশ্বাসে সাহায্য করে। হাইড্রা নামের অন্য একটি জলজ প্রাণীর একটি বিশেষ ধরনের কোষ রয়েছে যা আশ্রয় দিতে সাহায্য করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে পেরিট্রফিক মেমব্রেন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব মস্তক দেহের সম্মুখ প্রান্তে নিচের দিকে নির্দেশিত অবস্থায় থাকে সেসব মস্তককে হাইপোগ্ন্যাথাস মস্তক বলে। আরশোলা, ঘাসফড়িং ইত্যাদি প্রাণীর মস্তক এরূপ প্রকৃতির। এটি একটি কাইটিনযুক্ত আবরণ দ্বারা আবৃত থাকে এবং সরু গ্রীবা দ্বারা বক্ষের সাথে যুক্ত থাকে। একে অখণ্ডায়িত মনে হলেও ভ্রূণীয় ছয়টি খণ্ডক মিলিত হয়ে এই মস্তক গঠিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চিরুনি-সদৃশ গঠনটি হলো ফুলকা। নিচে ফুলকার গঠন চিত্রসহ বর্ণনা করা হলো-

ফুলকার গঠন : ফুলকা রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ। এদের গলবিলের দু'পার্শ্বে অবস্থিত দুটি ফুলকা প্রকোষ্ঠের প্রতিটিতে চারটি করে মোট চার জোড়া ফুলকা বিদ্যমান। প্রতিটি ফুলকা কানকো দ্বারা আবৃত।
প্রতিটি ফুলকা দুই সারি ফুলকা ল্যামেলী বা ফুলকা ফিলামেন্ট নিয়ে গঠিত। রুই মাছের ফুলকাকে টিনিডিয়া বলে। ফুলকা ফিলামেন্টগুলি ভেতরের দিকে ব্রাঙ্কিয়াল আর্চের সাথে যুক্ত থাকে। ফুলকা ল্যামিলার প্রতিটি সারিকে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বলে। প্রতিটি ফুলকা ফিলামেন্ট অনেকগুলো ছোট ছোট আড়াআড়ি সাজানো পাত বা ফুলকা ল্যামিলা নিয়ে গঠিত। পাতগুলো পাতলা এপিথেলিয়াম দ্বারা আবৃত থাকে এবং পাতগুলোর একপাশ দিয়ে অর্ন্তবাহী ধমনি ও অন্যপাশ দিয়ে বর্হিবাহী ধমনি বিস্তৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রার বিশেষ কোষটি হলো নেমাটোসাইট কোষ। এই কোষটি হাইড্রাকে সুরক্ষা দিতে নিজেকে পরিবর্তন করে। নেমাটোসাইট কোষের নেমাটোসিস্ট অংশটি পরিবর্তনের মাধ্যমে হাইড্রাকে সুরক্ষা প্রদান করে। নেমাটোসাইট কোষে নিম্নোক্ত চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়।

১. পেনিট্র্যান্ট বা স্টিনোটিল: এদেরকে আদর্শ নেমাটোসিস্ট হিসেবে ধরা হয়। এদের থলিটি নাসপাতি আকৃতির এবং হিপনোটক্সিন পূর্ণ। সূত্রকটি বেশ লম্বা, ফাঁপা, বাট প্রশস্ত এবং প্রান্তভাগ খোলা। এদের শ্যাফটে তিনটি বড় কাঁটা বা বার্ব এবং সর্পিলাকারে সজ্জিত তিন সারি বার্বিওল থাকে।
কাজ: এ ধরনের নেমাটোসিস্ট শিকার দেহে বিদ্ধ হয়ে বিষাক্ত হিপনোটক্সিনের সাহায্যে শিকারকে অবশ ও অজ্ঞান করে।
২. ভলভেন্ট : এগুলো অপেক্ষাকৃত ছোট ও নাসপাতি আকৃতির নেমাটোসিস্ট। এদের শ্যাফটে বার্ব ও বার্বিওল থাকে না। সূত্রকটি খাটো, মসৃণ, স্থিতিস্থাপক, প্যাঁচানো ও প্রান্তভাগ বন্ধ ধরনের।
কাজ: এ ধরনের নেমাটোসিস্ট শিকার কিংবা কোনো বস্তুকে আঁকড়ে ধরতে ব্যবহৃত হয়।

৩. স্টেরিওলিন গ্লুটিন্যান্ট: এগুলো সবচেয়ে ছোট, ডিম্বাকৃতির বা লম্বাকৃতির নেমাটোসিস্ট। এদের শ্যাফট অনুপস্থিত। সূত্রক সোজা, লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয় এবং প্রান্তভাগ উন্মুক্ত।
কাজ: এগুলো এক ধরনের আঠালো রস ক্ষরণ করে এবং প্রাণীর চলন ও শিকার ধরার কাজে ব্যবহৃত হয়।
৪. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট : এগুলো ছোট, চোঙ্গাকৃতির বা ডিম্বাকৃতির নেমাটোসিস্ট। এদের শ্যাফট সরু। সূত্রক লম্বা, বাট সুগঠিত নয় এবং এর প্রান্তভাগ উন্মুক্ত। সূত্রকে সর্পিলাকারে সজ্জিত একসারি ক্ষুদ্র কাঁটা থাকে।
কাজ: এগুলো এক ধরনের আঠালো রস ক্ষরণ করে এবং প্রাণীর চলন ও শিকার ধরার কাজে ব্যবহৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘জলজ প্রাণীদের মধ্যে…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”