A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘জলপথে পণ্যদ্রব্য আমদানি…’ a – পরিবহন ও যোগাযোগ, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ৭ম অধ্যায় — পরিবহন ও যোগাযোগ🔢 সৃজনশীল নং ৭🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

জলপথে পণ্যদ্রব্য আমদানি ও রপ্তানির জন্য নদীর তীরে ও সমুদ্র উপকূলে বন্দর গড়ে ওঠে। বাংলাদেশে এরূপ অনেকগুলো নদীবন্দর রয়েছে। এছাড়া কতিপয় অনুকূল পরিবেশের প্রভাবে বাংলাদেশে ৩টি সমুদ্রবন্দর গড়ে উঠেছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাংলাদেশের ৩টি নদীবন্দর হচ্ছে- চাঁদপুর- মেঘনা নদী, সিরাজগঞ্জ- যমুনা নদী, গোয়ালন্দ পদ্মা নদী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রতিটি নদীবন্দরই গড়ে ওঠার জন্য কিছু অনুকূল পরিবেশ দরকার হয়। যেমন- নদীর নিকট উন্মুক্ত সমভূমি থাকার প্রয়োজন, যাতে রেলপথ, সড়কপথ, ব্যাংক, ডাকঘর, মাল-গুদাম, ডক প্রভৃতি গড়ে ওঠে। যেমন- চাঁদপুর, নারায়ণগঞ্জ, ভৈরববাজার, সিরাজগঞ্জ প্রভৃতি নদীবন্দরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় সহজেই গড়ে ওঠেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিচে বাংলাদেশের মানচিত্রে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ও মংলা সমুদ্রবন্দর ও ৩টি নদীবন্দরের অবস্থান দেখানো হলো-

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাংলাদেশের তিনটি সমুদ্রবন্দর হচ্ছে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর।

উক্ত সমুদ্রবন্দর গড়ে ওঠার পেছনে কিছু অনুকূল পরিবেশের প্রভাব রয়েছে। উক্ত সমুদ্রবন্দর তিনটি গড়ে ওঠার অনুকূল পরিবেশের প্রভাবগুলো সম্পর্কে আলোকপাত করা হলো- যে স্থানে জাহাজগুলো নিরাপদে আশ্রয় নিতে পারে সে স্থানকে পোতাশ্রয় বলে। পোতাশ্রয়ের অভ্যন্তর সমুদ্রস্রোত, সমুদ্র ঢেউ, ঝড়ঝাপটা প্রভৃতির প্রভাব হতে মুক্ত থাকে। এ কারণে সমুদ্র উপকূল ভগ্ন থাকলে সহজে পোতাশ্রয় গড়ে ওঠে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে এরূপ পোতাশ্রয় বিদ্যমান। কৃষি ও শিল্পপ্রধান, জনবহুল ও সমৃদ্ধশালী পশ্চাদ্‌ভূমি বন্দর গঠনে সহায়ক। কারণ এর উন্নতির ওপর আমদানি-রপ্তানি দ্রব্যের পরিমাণ নির্ভর করে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর তাদের জনবহুল ও সমৃদ্ধশালী পশ্চাদ্‌ভূমির প্রভাবেই গড়ে ওঠেছে। সমগ্র বাংলাদেশ এ বন্দর তিনটির পশ্চাদভূমি। ভগ্ন তটরেখা বন্দর গঠনের পক্ষে খুবই উপযুক্ত। কারণ, ভগ্ন তটে বহু গভীর ও প্রশস্ত খাড়ি দেখা যায়। এরূপ অবস্থায় অধিকসংখ্যক জাহাজ একসাথে পোতাশ্রয়ে অবস্থান করতে পারে। বন্দরের নিকটবর্তী সমুদ্র মগ্নচড়া বা শৈলমুক্ত থাকলে জাহাজ চলাচলের সুবিধা হয়। এ কারণে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সহজেই গড়ে ওঠেছে। আমদানি ও রপ্তানিকৃত পণ্যদ্রব্য পশ্চাদভূমিতে প্রেরণের জন্য উন্নত যাতায়াত ও পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরের সাথে উন্নত যাতায়াত ও পরিবহন ব্যবস্থা বিদ্যমান। 

সুতরাং উপর্যুক্ত ভৌগোলিক পরিবেশের প্রভাবেই বাংলাদেশে উন্নতমানের তিনটি সমুদ্রবন্দর গড়ে ওঠেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘জলপথে পণ্যদ্রব্য আমদানি…’ a – পরিবহন ও যোগাযোগ, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)”