| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘যুবকেরা পাগল, বারুদের…’ পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন – যৌবনের গান, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)

যুবকেরা পাগল, বারুদের মতো সহজেই তাদের মনে প্রতিবাদী চেতনার সৃষ্টি হয়। কারাগারে ফাঁসিতে কিছুতেই তাদের দর্পিত প্রাণ কাবু হয় না। এদের স্থিরতা, বীরত্ব, গাম্ভীর্য, ধর্মভয়, বিনয় জ্ঞান বলতে কিছু নেই। ওরা সত্যিই পাগল, বাষ্পীয় ইঞ্জিনে আবদ্ধ শক্তি বলা যায়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১২
বনের পাখির মতো গান করা কবির স্বভাব।
➤ তরুণ হচ্ছে তারাই যাদের জীবনে আছে গতি এবং কাজ। দুর্বার প্রাণশক্তি নিয়ে যারা এগিয়ে যায় তারাই তরুণ।
➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক চান যৌবনধর্মে দীক্ষিত কাঙ্ক্ষিত গতিময় সমাজ। সেই সমাজের তরুণেরা অজয়কে জয় করবে। অজানাকে নিজের করায়ত্ত করবে। মানবকল্যাণে আত্মনিবেদন করবে। মানবসেবা দিয়ে তার চারপাশ জীবন-সৌন্দর্যে ভরিয়ে তুলবে। এই ধর্ম সেই যৌবনের এবং এই বাসনা যারা কামনা করেন তারাই তরুণ। কবি এমনই কামনা করেন বিধায় তিনি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন।
সারকথা: তরুণরা অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। তারা তাদের শক্তি ও সাহস দিয়ে জগৎকে সুন্দর করে গড়ে তোলে। তাই কবি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন।
➤ অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যুবকের যৌবনের গতিময় রূপটি প্রকাশ পেয়েছে।
➤ মানুষের যে জীবনে কোনো শঠতা, ভীরুতা, কুসংস্কার, পশ্চাৎপদ চিন্তাভাবনা নেই সেই জীবনই গতিময় যৌবনের প্রভায় উদ্ভাসিত। তারুণ্যদীপ্ত চেতনার পথ ধরেই মানুষ এ ধরনের জীবন অর্জন করতে পারে।
➤ উদ্দীপকের যুবকেরা গতিময় যৌবনের ধারক। তাদের মধ্যে বারুদের মতোই জাগ্রত বাসনা বিদ্যমান। অসত্য, অন্যায়কে রুখতে তারা কারাগার-ফাঁসিকে নির্ভয়ে অবজ্ঞা করে। জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে তারা উত্থত তরবারি হাতে নিতে পারে। ভীরতা, স্থিরতা তাদের চলার পথকে স্পর্শ করতে পারে না। তাদের মধ্যে অযাচিত বিনয় নেই। ধর্মভয়, লোকভয়কে তারা তুচ্ছ মনে করে। উদ্দীপকে এই যুবকদের বাষ্পীয় ইঞ্জিনে আবদ্ধ শক্তি বলা হয়েছে। এই বিষয়টি 'যৌবনের গান' প্রবন্ধে প্রতিফলিত তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে তরুণদের যে গতিময়তা রয়েছে তা এখানে প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, অনুচ্ছেদে যৌবনের গতিময় রূপটি 'যৌবনের গান' প্রবন্ধে প্রকাশ পেয়েছে।
সারকথা: অনুচ্ছেদে যৌবনের গতিময় রূপটি 'যৌবনের গান' প্রবন্ধে 'প্রকাশ পেয়েছে।
➤ "অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ।
➤ তরুণরা জগতে নির্মাণের প্রতিনিধি। তারুণ্যের দুর্বার গতিময়তা এবং প্রাণশক্তি তরুণদের অন্যতম বৈশিষ্ট্য। তারা অজেয়কে জয় করার দৃঢ় চেতনা নিয়ে সামনে এগিয়ে যায়।
➤ 'যৌবনের গান' প্রবন্দে লেখক যে যুবকদের কথা বলেছেন তারা চিন্তা-চেতনায় অগ্রসর। এখানে বয়সের ফ্রেমে তাদেরকে বাঁধা হয়নি। বার্ধক্যের মোড়কের মধ্যেও থাকে সূর্যের মতো প্রদীপ্ত তেজ। আবার যুবকের শরীর কাঠামোর আড়ালে বার্ধক্যের কঙ্কালসার ভাবনাও লেখক প্রত্যক্ষ করেছেন। যৌবনের এই দুটি রূপ 'যৌবনের গান' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে। এগুলোর একটি রূপ দুরন্ত এবং অন্য রূপটি মাতৃস্নেহের মতোই কোমল এবং মমতাময়ী।
➤ উদ্দীপকের যুবকের বৈশিষ্ট্যের মধ্যে যৌবনের শক্তি লুকিয়ে আছে। তাদের কর্মময় জীবনে যৌবনের শক্তিমত্ততা ও গতিময়তা বিদ্যমান। এখানে উদ্দীপকের যুবকের যৌবনের মাতৃরূপের কোনো প্রতিফলন ঘটেনি। তাই বলা যায়, অনুচ্ছেদের যুবকদের অভিপ্রায়ে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে। সুতরাং মন্তব্যটি যথার্থ।
সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে একদিকে যৌবনের দুর্বার দুরুস্ত গতিময়তা এবং অন্যদিকে মাতৃস্নেহের মতো কোমলতা প্রকাশ পেয়েছে। আর অনুচ্ছেদে যৌবনের শক্তিমত্ততা ও গতিময়তা থাকলেও মাতৃরূপের প্রকাশ ঘটেনি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।