A. Nayanㅤ
A. Nayan
29 Oct 2026 (3 hours ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘যুক্তি-১: সব দার্শনিক…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই যুক্তিবিদ্যা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ যুক্তিবিদ্যা🧩 অধ্যায় ৫ম অধ্যায় — অনুমান🔢 সৃজনশীল নং ২০🏢 প্রতিষ্ঠান সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

যুক্তি-১: সব দার্শনিক হন উদার
সক্রেটিস হন দার্শনিক।
অতএব, সক্রেটিস হন উদার।

যুক্তি-২: সক্রেটিস হন উদার
প্লেটো হন উদার।
রাসেল হন উদার।
অতএব, সব দার্শনিক হন উদার।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আরোহ অনুমান যেসব বিষয়ের ওপর নির্ভর করে গড়ে ওঠে সেগুলোকে আরোহের ভিত্তি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে যখন কোনো অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন তাকে অনুমান বলে। অনুমান হলো তাই জ্ঞাত থেকে অজ্ঞাতে গমনের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া একটি মানসিক প্রক্রিয়া। কেননা অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি। তাই বলা যায়, 'অনুমান একটি মানসিক প্রক্রিয়া'।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের যুক্তি-১-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে।

অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটি হলো অবরোহ অনুমান। এই প্রকার অনুমান এক বা একাধিক আশ্রয়বাক্য থাকে। আর এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। তাই বলা যায়, যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে তাই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। উদ্দীপকের 'যুক্তি-১'-এসব দার্শনিক হন উদার' এবং 'সক্রেটিস হন দার্শনিক'- এই দুটি আশ্রয়বাক্য থেকে অতএব, 'সক্রেটিস হন উদার' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ, এখানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই যুক্তি-১-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক বা আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। এই প্রকার অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'যুক্তি-১' এর মাধ্যমে অবরোহ অনুমান এবং 'যুক্তি-২'-এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।

উদ্দীপকের 'যুক্তি-১'-এ 'সব দার্শনিক হন উদার' এবং 'সক্রেটিস হন দার্শনিক'- এই দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অতএব 'সক্রেটিস হন উদার' এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই যুক্তি-১ এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত এর আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। তাই এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক বা আশ্রয়বাক্যের সমব্যাপক হয় কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।

অপরপক্ষে, 'যুক্তি-২'-এ সক্রেটিস, প্লেটো, রাসেল প্রভৃতি বিশেষ বিশেষ দার্শনিকের উদারতার অভিজ্ঞতার ভিত্তিতে 'সব দার্শনিক হন উদার' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'যুক্তি-২'-এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে সাধারণত বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। তাই আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত একাধিক বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে অনুমিত হয়। আরোহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সব সময় অনিবার্য সম্পর্ক থাকে না। আরোহ অনুমান কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তের নিশ্চয়তার দাবি করতে পারে না। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘যুক্তি-১: সব দার্শনিক…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)”