| ㅤ | A. Nayan29 Oct 2026 (3 hours ago) |
সৃজনশীলঃ ‘যুক্তি-১: সকল মানুষ…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৫ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)

যুক্তি-১: সকল মানুষ হয় মরণশীল
তুহিন হয় একজন মানুষ
সুতরাং তুহিন হয় মরণশীল।
যুক্তি-২: কমল হয় মরণশীল
তারেক হয় মরণশীল
ভাবনা হয় মরণশীল
সুতরাং সকল মানুষ হয় মরণশীল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।
উৎসের দিক থেকে সাধারণত জ্ঞানকে প্রত্যক্ষ ও পরোক্ষ- এ দুই ভাগে ভাগ করা হয়। প্রত্যক্ষলব্ধ জ্ঞান হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান এবং এ জ্ঞান বর্তমানকে নিয়ে জড়িত। মানুষ কেবল বর্তমান সংক্রান্ত জ্ঞান নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না বরং সে চায় অতীত ও ভবিষ্যৎকে জানতে। কিন্তু এ অতীত ও ভবিষ্যতের জ্ঞান হচ্ছে পরোক্ষ জ্ঞান। জ্ঞানের প্রসারতা বাড়ানোর জন্য আমাদেরকে পরোক্ষ জ্ঞানের ওপর নির্ভর করতে হয়। আর এ পরোক্ষ জ্ঞানই হচ্ছে অনুমান। মূলত অনুমানলব্ধ সিদ্ধান্তই আমাদের জ্ঞানের প্রসারতা বাড়িয়ে জ্ঞানভান্ডারকে পরিপূর্ণ করে তোলে। তাই অনুমান জ্ঞান লাভে সহায়ক।
উদ্দীপকে যুক্তি-১ এ অবরোহ অনুমানের প্রকারভেদ মাধ্যম অনুমানের প্রকাশ ঘটেছে।ব্যাখ্যা করা হলো-
অবরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো মাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে।
তেমনি উদ্দীপকের যুক্তি-১ এ সকল মানুষ হয় মরণশীল এবং তুহীন হয় একজন মানুষ এ দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে তুহীন হয় মরণশীল এ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যেহেতু যুক্তি-১ এ একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে, তাই যুক্তি-১ দ্বারা মাধ্যম অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। মাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এর আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। আর মাধ্যম অনুমানের সিদ্ধান্ত এর আশ্রয়বাক্য থেকে কোনোভাবেই বেশি ব্যাপক হতে পারে না।
অনুমানের প্রকারভেদের আলোকে যুক্তি-১ এর দ্বারা অবরোহ অনুমান এবং যুক্তি-২ এর দ্বারা আরোহ অনুমান নির্দেশিত হয়েছে।নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-
যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে।। উদ্দীপকের যুক্তি-১ এ সকল মানুষ হয় মরণশীল এবং তুহীন হয়। একজন মানুষ এই দুটি আশ্রয়বাক্য থেকে তুহীন হয় মরণশীল এ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যেহেতু এখানে একাধিক আশ্রয়বাক্যের অবিার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে, তাই যুক্তি-১ এর দ্বারা অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমানেআশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত সাধারণত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে।
উদ্দীপকের যুক্তি-২ এ কমল, তারেক, ভাবনা প্রভৃতি বিশেষ বিশেষ মানুষের মরণশীলতার অভিজ্ঞতার ভিত্তিতে সকল মানুষ হয় মরণশীল এ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই যুক্তি-২ এর দ্বারা আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোেহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সবসময় অনিবার্য সম্পর্ক নাও থাকতে পারে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় এর আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।