A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘’ক’ ও ‘খ’…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৫ – রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন🔢 সৃজনশীল নং ৯৯🏢 প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

‘ক’ ও ‘খ’ দুটি সংগঠনের সদস্য। ‘ক’-এর সংগঠনটি দেশের সমস্যাসমূহ চিহ্নিতপূর্বক তা সমাধানের লক্ষ্যে কিছু সুনির্দিষ্ট কর্মসূচি বিভিন্ন উপায়ে জনসম্মুখে তুলে ধরে। অপরদিকে, ‘খ’-এর সংগঠন গোষ্ঠীস্বার্থকে প্রাধান্য দেয় এবং তা আদায়ের লক্ষ্যে সরকারের ওপর চাপ প্রয়োগ করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়। এ অধিকার নাগরিকের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে ইঙ্গিতকৃত সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই হলো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া। এর জন্য এটি নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়ে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে দেয়। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে তার আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। বিভিন্ন সভা, মিছিল, মিটিং ও গণযোগাযোগের মাধ্যমে রাজনৈতিক দল এ কাজটি করে থাকে। সরকারের কোনো ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনায় বিরোধী দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া রাজনৈতিক দল বিভিন্ন ধর্ম, শ্রেণি, পেশা ও বর্ণের মানুষকে একত্র করে সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উক্ত কার্যক্রমের দ্বারা রাজনৈতিক দল জনগণের দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় ও জনকল্যাণ নিশ্চিত করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গণতন্ত্র প্রতিষ্ঠায় উক্ত সংগঠনটি অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক শক্তির মূল উৎস হলো জনগণ।
গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি ও প্রচারের মাধ্যমে জনমত সৃষ্টি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি প্রকাশ করে। জনগণ এর মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচি সম্পন্ন রাজনৈতিক দলের প্রতি তাদের আস্থা ও সমর্থন জ্ঞাপন করে। জনগণ সহজই তাদের পছন্দের দলকে নির্দিষ্ট সময়ের জন্য শাসন করার সুযোগ ব্যালটের মাধ্যমে প্রয়োগ করে থাকে। গণতন্ত্রে জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধনের দায়িত্ব পালন করে রাজনৈতিক দল যা গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। রাজনৈতিক দল জনগণকে রাজনৈতিক বিষয়ে সচেতন করে বিশেষ ভূমিকা পালন করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রাখে। এছাড়া রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার বদলে সাহায্য করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা ও সুসংহত করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। রাজনৈতিক দলের এরূপ ভূমিকার কারণে রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ বলা হয়।
সুতরাং, উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যয় গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘’ক’ ও ‘খ’…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৫ – রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”