A. Nayanㅤ
A. Nayan
20 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘’ক’ নামক একটি…’ সিলেট বোর্ড ২০২৩ – প্রকল্প, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই যুক্তিবিদ্যা📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ যুক্তিবিদ্যা🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — প্রকল্প🔢 সৃজনশীল নং ৬৬🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

‘ক’ নামক একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা বলল, তাকে হয়তো কোনো প্রেতাত্মা চুরি করে নিয়ে গেছে। পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানাল। পুলিশ সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর সিসি টিভির ফুটেজ পরীক্ষা করে মূল অপরাধীকে চিহ্নিত করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রকল্পের ২য় স্তর বা পর্যায় হচ্ছে আনুমানিক ধারণা গঠন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। আবার, কোনো ঘটনার জন্য প্রকল্প প্রণয়ন করতে অনেকগুলো শর্ত পালন করতে হয়। কিন্তু বিভিন্ন ঘটনা এত জটিল অবস্থায় বিদ্যমান থাকে যে সেগুলো সম্পর্কে বৈধ প্রকল্প প্রণয়ন করা অনেক কঠিন ব্যাপার হয়। এ অবস্থায় সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে কাজ চালানো প্রকল্প বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে সিসি টিভির ফুটেজ পরীক্ষা করার বিষয়টির মাধ্যমে প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্তের বিষয়টি নির্দেশিত হয়েছে।পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-

কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পালন করতে হয়। এমন অনেক ঘটনা আছে যেগুলোর ক্ষেত্রে একাধিক বৈধ প্রকল্প নির্ণয় করা একটি কঠিন ব্যাপার হয়ে যায়। কেননা একটি প্রকল্প বেছে নিতে গেলে অন্য একটি প্রকল্প এসে প্রতিযোগিতার সৃষ্টি করে। ফলে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্ণয় করার ক্ষেত্রে একটি সংকট তৈরি হয়। এ অবস্থায় কোনো একটি ঘটনা বা দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার যে সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে।

তেমনি উদ্দীপকে প্রকৃত দোষী চিহ্নিত করার ক্ষেত্রে একটি সংকট তৈরি হয়েছে। এক্ষেত্রে সিসি টিভি ফুটেজ প্রকৃত দোষীকে চিহ্নিত করে সংকট নিরসন করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকে সিসি টিভি ফুটেজ পরীক্ষা করার মাধ্যমে বিষয়টির প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রতিবেশীদের প্রকল্পটি অবৈধ। কেননা প্রতিবেশীরা যে প্রকল্প করেছে সেটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে।নিচে তা যাচাই করা হলো-

প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। যেকোনো ঘটনারই প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রথমে কিছু আনুমানিক ধারণা করা হয়। তবে যেকোনো আনুমানিক ধারণাই প্রকল্প নয়, কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। কোনো প্রকল্প প্রণয়ন করতে গেলে ওই শর্তগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা অবাস্তব কোনো কারণ দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। তবে বাস্তব কারণ কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষযোগ্য হতে পারে। আবার অনুভবযোগ্যও হতে পারে। প্রত্যক্ষযোগ্য হোক আর অনুভবযোগ্য হোক প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। অর্থাৎ প্রকল্পকে বাস্তব কারণের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তা না হলেও বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘিত হবে এবং প্রকল্পটি অবৈধ বলে বিবেচিত হবে।

তেমনি উদ্দীপকের প্রতিবেশীরা 'ক' নামক শিশুকে খুঁজে না পাওয়ার কারণ হিসেবে প্রেতাত্মাকে দায়ী করেছে। কোনো প্রেতাত্মা শিশুটিকে চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিক প্রকল্প করেছে। কিন্তু বাস্তবে প্রেতাত্মার কোনো অস্তিত্ব নেই বা প্রেতাত্মা বলে কোনো কিছুই নেই। তাই প্রতিবেশীদের প্রকল্পটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। তাই বলা যায় উদ্দীপকের প্রতিবেশীদের প্রকল্পটি অবৈধ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘’ক’ নামক একটি…’ সিলেট বোর্ড ২০২৩ – প্রকল্প, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)”