A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘’ক’ অঞ্চলের জনগণ…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ১০ম অধ্যায় — দেশপ্রেম ও জাতীয়তা🔢 সৃজনশীল নং ৫৪🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

‘ক’ অঞ্চলের জনগণ বিভিন্ন ধর্মে বিশ্বাসী। একই ভাষায় মনের ভাব প্রকাশ করে এবং অভিন্ন সাহিত্য ও সংস্কৃতি লালন করে। উক্ত অঞ্চলের স্বাধীনতা যুদ্ধে সকল ধর্ম ও বর্ণের জনগণ অংশগ্রহণ করে। পরাধীনতার শৃঙ্খল হতে মুক্তিলাভ করে। স্বাধীনতা লাভের পরও সকল শ্রেণির জনগণ দেশগড়ার কাজে আত্মনিয়োগ করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা, যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্ষমতার ভারসাম্য নীতি হলো একটি দেশের সরকারের বিভিন্ন. বিভাগের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া। এর মূল উদ্দেশ্য হলো কোনো একটি বিভাগের হাতে যেন অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত না হয় বা যাতে স্বৈরাচারী শাসনের সুযোগ সৃষ্টি না হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'ক' অঞ্চলের জনগণ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও কোন বিষয়টি তাদেরকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে? ব্যাখ্যা কর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো তথা ভাষা ও সংস্কৃতিগত ঐক্য যথেষ্ট নয়। স্থান, কাল ও পরিবেশের ওপর ভিত্তি করে আরও বেশকিছু উপাদান কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
যখন কোনো একটি জনসমাজের অধিকাংশ লোক একই বংশজাত বলে নিজেদের মনে করে তখন তাদের মধ্যে এক ধরনের প্রবল জাতীয় ঐক্যবোধ সৃষ্টি হয় এবং তা তাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে জাতি সৃষ্টিতে সহায়তা করে। ভৌগোলিক ঐক্য জাতীয়তাবোধের অন্যতম একটি উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থানকারীরা সহজেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে ভূমিকা রাখে। ধর্মীয় ঐক্যও জাতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এর ওপর ভিত্তি করে পৃথিবীতে বহু জাতির সৃষ্টি হয়েছে। এছাড়াও জাতি সৃষ্টির জন্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইতিহাস ও ঐতিহ্যগত ভিন্নতার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাবগত ঐক্য। এ ঐক্যের ফলে জাতীয়তাবোধ তৈরি হয়, যা পরবর্তীকালে জাতিতে পরিণত হয়। জাতি সৃষ্টির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়াও জাতি গঠনে আচার ও রীতিনীতিগত ঐক্য এবং সমম্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অতএব, উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জাতি গঠনে উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলোই যথেষ্ট নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘’ক’ অঞ্চলের জনগণ…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”