| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘’ক’ রাষ্ট্রে সরকার…’ নটরডেম কলেজ ২০২৬ – জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

‘ক’ রাষ্ট্রে সরকার দমন-পীড়নের নীতি গ্রহণ করে। বিরোধী দল এসব অপকর্ম জনসম্মুখে তুলে ধরে এবং জনগণের সমর্থন অর্জনে সচেষ্ট হয়। পরবর্তী নির্বাচনে সরকার দল পরাজিত হয় এবং বিরোধী দল ক্ষমতায় আসে। নতুন সরকার জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
সংখ্যাগরিষ্ঠ জনগণের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত।
জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম হলো পরিবার।
পরিবার থেকেই শিশুর সামাজিকীকরণ শুরু হয়। পরিবারের সদস্যদের আলাপ-আলোচনা, আচার-আচরণ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি শিশুর মনে গভীর প্রভাব ফেলে। শৈশব থেকেই পরিবারের মাধ্যমে শিশু দেশপ্রেম, নাগরিক দায়িত্ব এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে, যা পরবর্তীতে তার সুচিন্তিত মতামত বা জনমত গঠনে ভিত্তি হিসেবে কাজ করে।
'ক' রাষ্ট্রের সরকার গণতান্ত্রিক ভূমিকা পালন করলে নির্বাচনে ভরাডুবি হতো না।
গণতন্ত্র বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে। গণতান্ত্রিক সরকার গঠিত হয় জনগণের সম্মতিক্রমে। জনসমর্থন হারালে নির্বাচনে সরকারকে পরাজিত হতে হয়। আলাপ-আলোচনার মাধ্যমে সরকার পরিচালিত হয় বলে এরূপ সরকার জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সকল বিষয়ে উন্নতি সাধনে সক্ষম হয়। গণতান্ত্রিক সরকার জবাবদিহিমূলক শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় সরকারের দায়িত্বশীল প্রত্যেকের তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে হয়। গণতান্ত্রিক মনোভাবাপন্ন সরকার সকল নাগরিকের স্বার্থ রক্ষা করে, জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়। পাশাপাশি নাগরিকদের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেয়।
উদ্দীপকে 'ক' রাষ্ট্রের সরকার নানা দমন-পীড়ন নীতি গ্রহণ করে। ফলে ঐ রাষ্ট্রের অপর একটি রাজনৈতিক দল সরকারের এরূপ অপকর্মের বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরে এবং এর বিপক্ষে জনমত গড়ে তোলে। ফলশ্রুতিতে দেশটির পরবর্তী নির্বাচনে সরকারি দলের প্রার্থীদের ব্যাপক ভরাডুবি হয়। এ থেকে বোঝা যায়, 'ক' রাষ্ট্রের সরকার যদি দমন-পীড়ন নীতি গ্রহণ না করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতান্ত্রিক ভূমিকা পালন করত, তাহলে নির্বাচনে তাদের ভরাডুবি হতো না।
উদ্দীপকে নির্বাচনে বিরোধী দলের জয়লাভে জনমতের প্রতিফলন ঘটেছে।
জনমত হচ্ছে কল্যাণধর্মী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের গুরুত্ব অপরিসীম। জনমত সরকারের দমন নীতি রহিত করে। 'ক' রাষ্ট্রের সরকার নানা দমন-পীড়ন নীতি গ্রহণ করলে ঐ রাষ্ট্রের অপর একটি রাজনৈতিক দল সরকারের অপকর্মের বিষয়গুলো বিশদভাবে জনসম্মুখে তুলে ধরে এর বিপক্ষে জনমত গড়ে তোলে। ফলে দেশটির পরবর্তী নির্বাচনে সরকারি দলের প্রার্থীদের ব্যাপক ভরাডুবি হয় এবং বিরোধী দল নির্বাচিত হয়ে সরকার গঠন করে, যা জনমত প্রতিফলনের উজ্জ্বল দৃষ্টান্ত।
গণতান্ত্রিক ব্যবস্থায় শাসনকর্তাকে জনমতের প্রতি সদা সতর্ক দৃষ্টি রাখতে হয়, জনমতের সাথে সংগতি রক্ষা করতে হয় এবং এর ভিত্তিতে সরকারি নীতি নির্ধারণ ও শাসনকার্য পরিচালনা করতে হয়। অন্যথায় জনগণের আস্থা হারালে পরবর্তী নির্বাচনে পরাজয় এড়ানো অসম্ভব হয়ে পড়ে, উদ্দীপকে যার উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান।
উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে নির্বাচনে বিরোধী দলের জয় লাভে জনমতের প্রতিফলন ঘটেছে।