| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘’ক’ রাষ্ট্রের জনগণ…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

‘ক’ রাষ্ট্রের জনগণ কিছু জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং একটি সংগঠন গড়ে তোলে। সংগঠনটির নেতা নির্বাচিত হন একজন সাবেক কলেজ শিক্ষক। তার উদারতা, সহিষ্ণুতা ও বলিষ্ঠ নেতৃত্বে অল্প সময়ে সংগঠনটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণ করে এবং সংখ্যাগরিষ্ঠতা পায়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৬
নেতৃত্ব হলো একটি উন্নত গুণ যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজের ইন্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করে।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃষ্ট উদাহরণ।
উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই হলো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া। এজন্য রাজনৈতিক দল নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে।
রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়ে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে।
রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে দেয়। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। বিভিন্ন সভা, মিছিল, মিটিং ও গণযোগাযোগের মাধ্যমে রাজনৈতিক দল এ কাজটি করে থাকে। সরকারের কোনো ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনায় বিরোধী দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এছাড়া রাজনৈতিক দল বিভিন্ন ধর্ম, শ্রেণি, পেশা ও বর্ণের মানুষকে একত্র করে সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে এমন এক সংগঠন তৈরির কথা বলা হয়েছে যেটি কিছু জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ এবং সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। সংগঠনের এরূপ বৈশিষ্ট্য মূলত একটি রাজনৈতিক দলকেই ইঙ্গিত করে। কেননা একমাত্র রাজনৈতিক দলই জাতীয় সমস্যা সমাধানের জন্য কিছু নির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং এর মূল লক্ষ্যই থাকে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়া।
সুতরাং বলা যায়, উদ্দীপকের সংগঠনটি রাজনৈতিক দলকেই নির্দেশ করে।
"সংগঠনটির নেতার মধ্যে নেতৃত্বের গুণাবলির সন্নিবেশ ঘটেছে"- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
'নেতৃত্ব' মূলত একটি সামাজিক গুণ যার অর্থ হলো নেতার গুণাবলি বা যোগ্যতা। সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য। নেতার ব্যক্তিত্ব ও গুণাবলির ওপর তার নেতৃত্ব নির্ভর করে। তাই একজন নেতার আবশ্যকীয় কিছু গুণাবলি থাকা প্রয়োজন। নেতাকে ব্যক্তিত্বের গুণে একক ও অনন্য ভাবমূর্তির অধিকারী হতে হয়। চরিত্রের মাধুর্য, নমনীয়তা, তেজস্বিতা প্রভৃতি গুণ নেতাকে ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। বুদ্ধিমত্তা নেতৃত্বের আবশ্যকীয় গুণ। নির্বোধ বা বুদ্ধিহীন মানুষ কখনো নেতা হতে পারে না।