| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘’ক’ রাষ্ট্রের রাজনৈতিক…’ রাজশাহী কলেজ ২০২৬ – জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

‘ক’ রাষ্ট্রের রাজনৈতিক ব্যস্থার প্রতি জনগণ খুবই শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচিত হয়। সরকার জনগণের মতামত অনুযায়ী শৃঙ্খলভাবে দেশ শাসন করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
'Natio' বা 'Natus' শব্দ দুটি ল্যাটিন ভাষা থেকে এসেছে
চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী, যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থকে যথাযথভাবে আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। এরা সাধারণত নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সরকারের নীতিকে দৃশ্যমান ও অদৃশ্যমানভাবে প্রভাবিত করার চেষ্টা করে। শিক্ষক সমিতি, বণিকসংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন, সুশীল সমাজ প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ।'
'ক' রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় জনমতের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়।
জনমত বলতে বলিষ্ঠ যুক্তিভিত্তিক সেই প্রভাবশালী মতকে বোঝায়, যা সকলের কল্যাণের নিয়ামক হিসেবে সমাজ ও সরকারকে প্রভাবিত করে এবং যার বাস্তবায়নের ফলে গোটা সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। আধুনিক শাসনব্যবস্থা জনমতের ওপর নির্ভরশীল। এজন্যই গণতন্ত্রে জনমত গঠনের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়। জনমতের বৈশিষ্ট্যগুলো হলো-সংখ্যাগরিষ্ঠের মত; জনকল্যাণকর এবং সৎ উদ্দেশ্যপ্রণোদিত মত; যুক্তিভিত্তিক ও সচেতন মত; জাতীয় প্রশ্নে একমত; নির্দিষ্ট বিষয়ের মত; রাজনৈতিক শিক্ষা বিস্তারে স্থায়ী মত ইত্যাদি।
উদ্দীপকের 'ক' রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণ খুবই শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচিত হয়। সরকার জনগণের মতামত অনুযায়ী সুশৃঙ্খলভাবে দেশ শাসন করে। এসকল কারণেই বলা যায়, 'ক' রাষ্ট্রের কর্মকাণ্ডে জনমতেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
'ক' তথা গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের ভূমিকা মুখ্য'- বক্তব্যটি যথার্থ।
জনমত যেকোনো বিষয়ে সকলের মতামতকে নির্দেশ না করে এমন একটি প্রক্রিয়াকে নির্দেশ করে যা সর্বাঙ্গীণ কল্যাণ নিশ্চিত করে। পৌরনীতিতে কেবল প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকেই জনমত বলা হয়। গণতন্ত্র এবং জনমত প্রায় কাছাকাছি শব্দ এবং একটি অপরটির অবশ্যম্ভাবী বিষয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণ হলো রাজনৈতিক দল আর এ দল গড়ে ওঠে মূলত জনমতের ওপর নির্ভর করে।
উদ্দীপকের 'ক' রাষ্ট্রের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে, সেখানে গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। সেখানে সরকার জনগণের মতামত অনুযায়ী সুশৃঙ্খলভাবে শাসনকাজ পরিচালনা করে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনমতের ওপর নির্ভরশীল। জনসম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ক্ষমতা হারানোর ভয়ে সরকারি দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাধ্য হয়। গণতন্ত্রে সদাজাগ্রত জনমত সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। আধুনিক প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে জনপ্রতিনিধি নির্বাচন ও সরকার গঠনের ক্ষেত্রে জনমত মুখ্য ভূমিকা পালন করে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে চলে। জনমত গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে।
উপরের আলোচনা শেষে নিঃসন্দেহে একথা বলা যায় যে, উদ্দীপকের 'ক' রাষ্ট্র তথা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ভূমিকাই মুখ্য।