A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘’ক’ রাষ্ট্রের রাষ্ট্রপতি…’ ভোলা সরকারি কলেজ ২০২৬ – সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ৭ম অধ্যায় — সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ🔢 সৃজনশীল নং ১৫৩🏢 প্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

‘ক’ রাষ্ট্রের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতিকে আইনসভার সদস্য হতে হয় না। অন্যদিকে ‘খ’ রাষ্ট্রের প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে ভূমিকা পালন করেন। এখানে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা কে অবশ্যই আইনসভার সদস্য হতে হয়। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাংলাদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সরকার একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল শাসন বিভাগ। নানা কারণে এই বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। শাসক বিভাগের ক্ষমতা বৃদ্ধির একটি কারণ হলো আইনসভার সদস্যদের অদক্ষতা। আইন প্রণয়নের জন্য যে বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় তা না থাকার আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কাজের মূল দায়িত্ব শাসন বিভাগের ওপর অর্পিত হয়। শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির আরেকটি কারণ হল আইনসভার সাংগঠনিক দুর্বলতা। এর ফলশ্রুতিতে শক্তিশালী শাসন বিভাগের উত্থান হচ্ছে এবং শাসন বিভাগের ওপর কিছু আইন প্রণয়নের ক্ষমতা অর্পিত হওয়ায় শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থাটি হল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা।

রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সে সরকারকে বোঝায় যাতে শাসন বিভাগ বিভাগের নিয়ন্ত্রণ হতে সম্পূর্ণ স্বাধীন থাকে এবং শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগ এর নিকট দায়ী থাকেনা। এ শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা একজন রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি শাসন বিভাগের প্রকৃত নির্বাহী।

উদ্দীপকে 'ক' রাষ্ট্রের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান হিসেবে ভূমিকা পালন করে। রাষ্ট্রপতিকে আইনসভার সদস্য হতে হয় না। 'ক' রাষ্ট্রের এরূপ বর্ণনায় রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এ সরকার ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য হলো এর রাষ্ট্রপতি প্রকৃত শাসক। তিনি রাষ্ট্রের চরম ক্ষমতার অধিকারী। এ সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি কে কেন্দ্র করেই প্রশাসনতন্ত্র পরিচালিত হয়। এ ব্যবস্থার মন্ত্রিপরিষদ তাদের নিজ নিজ কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। এ ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য থাকে। বিচার বিভাগ আইন বিভাগের প্রণীত আইন ও শাসন বিভাগের কার্যক্রমের বৈধতা যাচাই করতে পারে। আইনসভা রাষ্ট্রপতি বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাঠ করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে না। কেবল বিশেষ ব্যবস্থায় অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে। এছাড়া এ সরকার ব্যবস্থা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে 'খ' রাষ্ট্রের শাসন ব্যবস্থাটি হলো সংসদীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশের সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। সুতরাং বাংলাদেশের সরকার ব্যবস্থার সাথে 'খ' দেশের সরকার ব্যবস্থার সাদৃশ্যপূর্ণ।

যে শাসন ব্যবস্থার শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। সংসদীয় শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। আর প্রধানমন্ত্রী হলেন মন্ত্রীসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান। মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আশা ভাজন থাকবে, ততক্ষণ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবে।

উদ্দীপকে 'খ' রাষ্ট্রের প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে ভূমিকা পালন করেন। এখানে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে অবশ্যই আইনসভার সদস্য হতে হয়। এরূপ বর্ণনায় সংসদীয় সরকার ব্যবস্থার পাওয়া যায়। বাংলাদেশের শাসনব্যবস্থার সাথে 'খ' রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সদৃশ্য পাওয়া যায়। কান বাংলাদেশে সংসদীয় বা শাসন ব্যবস্থা বিদ্যমান থাকার এই ব্যবস্থার মন্ত্রী পরিষদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যবস্থার মধ্যে পরিষদ কে কেন্দ্র করে সরকারের সকল কর্মকান্ড পরিচালিত হয়। আর বাংলাদেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সরকার প্রধান। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা পরিচালিত হয়।

উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থার সাথে বাংলাদেশের শাসন ব্যবস্থা মিল রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘’ক’ রাষ্ট্রের রাষ্ট্রপতি…’ ভোলা সরকারি কলেজ ২০২৬ – সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”