A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘’ক’ ভাষাভাষী কিছু…’ ভোলা সরকারি কলেজ ২০২৫ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ১০ম অধ্যায় — দেশপ্রেম ও জাতীয়তা🔢 সৃজনশীল নং ৬৫🏢 প্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

‘ক’ ভাষাভাষী কিছু জনগোষ্ঠী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিক্ষিপ্তভাবে বসবাস করলেও তারা নিজেদের জাতি বলে মনে করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জাতি হচ্ছে জাতীয়তাবোধে উদ্দীপ্ত এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত এমন এক জনসমষ্টি যারা হয় স্বাধীন অথবা স্বাধীনতাকামী। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কতিপয় সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র যদি কোনো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে একটি ইউনিয়নে সংঘবদ্ধ হয়, তাহলে সেই ইউনিয়নকে বলে কনফেডারেশন। কনফেডারেশনভুক্ত রাষ্ট্রসমূহ সম্পূর্ণরূপে সার্বভৌম থাকে এবং কনফেডারেশনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহের জনগণের ওপর বাধ্যতামূলক হয় না। কনফেডারেশনভুক্ত প্রতিটি রাষ্ট্রের এমন ক্ষমতা থাকে, যাতে যখনই ইচ্ছা তখনই যেকোনো রাষ্ট্র কনফেডারেশন থেকে আলাদা বা মুক্ত হয়ে যেতে পারে। বলাবাহুল্য, কনফেডারেশন কোনো অর্থেই একটি একক রাষ্ট্র নয়। কনফেডারেশন গঠিত হয় প্রধানত পারস্পরিক সহযোগিতা এবং প্রতিরক্ষার স্বার্থে। উদাহরণস্বরূপ, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জার্মানি ইত্যাদি কনফেডারেশনের কথা উল্লেখ করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানের অনুপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

না, উদ্দীপকে উল্লেখিত জনগোষ্ঠীকে আমি যথার্থ জাতি বলে মনে করি না ।

জাতি একটি মূর্ত ও পরিপূর্ণ ধারণা। জাতি বলতে সেই জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে ভাষাগত, কৃষ্টি ও ঐতিহ্যগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান থাকে । জাতির মধ্যে রাজনৈতিক চেতনা থাকে প্রবল । উদ্দীপকের ‘ক’ ভাষাভাষী কিছু জনগোষ্ঠী পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বসবাস করলেও তারা নিজেদেরকে জাতি বলে মনে করে। এটি মূলত জাতীয়তার ধারণাকে নির্দেশ করে । কারণ তাদের মধ্যে একই ভৌগোলিক আবাস এবং রাজনৈতিক চেতনা নেই। জাতিতে পরিণত হওয়া মানে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করা। জাতি সার্বভৌম ও স্বাধীন হয়, না হয় স্বাধীনতা সংগ্রামে লিপ্ত থাকে। যদিও জাতীয়তা থেকেই জাতি উদ্ভূত হয়, কিন্তু জাতীয়তার রূপকেই জাতি বলা যায় না। এছাড়া একটি রাষ্ট্রে একাধিক জাতীয়তা থাকলেও জাতি কেবল একটিই থাকতে পারে। মোটকথা জাতীয়তা থেকে জাতিতে পরিণত হতে হলে রাজনৈতিক সংগঠন এবং স্বাধীন অথবা স্বাধীনতাকামী হওয়া আবশ্যক।

উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের “ক' ভাষাভাষী। জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তা থাকলেও তাদের মধ্যে জাতি গঠনের মৌলিক শর্তগুলো পূরণ হয়নি। তাই বলা যায়, 'ক' ভাষাভাষী জনগোষ্ঠী যথার্থ জাতি নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘’ক’ ভাষাভাষী কিছু…’ ভোলা সরকারি কলেজ ২০২৫ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”