| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘কাজী নেয়ামত উল্লাহ…’ a – মনোভাব, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

কাজী নেয়ামত উল্লাহ সাহেবের ছোট মেয়ে অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। ওর বাবা বিয়ে দিতে চান। পাশের গ্রামের হাসান চৌধুরী সাহেব তার আমেরিকা প্রবাসী ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু নেয়ামতুল্লাহ সাহেব জানেন চৌধুরী পরিবার খুবই খারাপ পরিবার। তারা সবসময় অন্যের পিছনে লেগে থাকে, মানুষকে কুপরামর্শ দেয়, মামলা-মোকদ্দমা করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
বন্ধমূল ধারণা হলো এমন এক ধরনের বিশ্বাস বা ধারণা, যেখানে পক্ষপাতমূলক একটি মনোভাব ফুঠে উঠে।
নিম্নলিখিত উপায়ে পূর্বসংস্কার তৈরি হয়-
১. ছোট শিশু অনুকরণের মাধ্যমে প্রাথমিকভাবে পূর্বসংস্কার অর্জন করে।
২. প্রচলিত প্রথা ও জীবননির্বাহ পদ্ধতির পার্থক্যের জন্যও পক্ষপাতদুষ্ট ধারণার উদ্ভব হয়ে থাকে।
৩ . অনেক পূর্বসংস্কার জাতিকেন্দ্রিক মনোভাব থেকে উৎপন্ন হয়।
৪. গণমাধ্যম, পারস্পরিক যোগাযোগ প্রভৃতি ও পূর্বসংস্কারকে দৃঢ়বন্ধ করতে সহায়তা করে।
চৌধুরী পরিবার সম্পর্কে কাজী নেয়ামত উল্লাহ সাহেবের বদ্ধমূল ধারণা ছিল। বদ্ধমূল ধারণা হলো এমন এক ধরনের বিশ্বাস বা ধারণা, যেখানে পক্ষপাতমূলক একটি মনোভাব ফুটে উঠে। বদ্ধমূল ধারণা মূলত একটি কম তথ্য নির্ভর অথবা অনেক ক্ষেত্রেই সত্যিকার তথ্যের কোনো বিচার-বিশ্লেষণ করা হয় না। এটি সবসময় একটি মনগড়া মনোভাব দ্বারা পরিচালিত হয়।
কাজী নেয়ামত উল্লাহ সাহেবের চৌধুরী পরিবার সম্পর্কে একটি খারাপ ধারণা আছে। তিনি মনে করেন, চৌধুরী পরিবারের সদস্যদের চরিত্র ভালো নয়। হয় তো বা চৌধুরী পরিবারের কোনো একজনের চরিত্র তিনি জানেন যার চরিত্র ভালো নয়। সাধারণভাবে এ বদ্ধমূল ধারণাটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ বন্ধমূল ধারণা হয় কোনো দল, জাতি, গোষ্ঠী, পরিবার, সমাজ ইত্যাদি সম্পর্কে এক ধরনের প্রথাগত বা প্রচলিত বিশেষ বিশ্বাস বা চিরায়ত ধারণা; যে ধারণাসমূহ অনেক ক্ষেত্রেই প্রকৃত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এমনকি বেশির ভাগ সময়ই তা ভুল বা ভ্রান্ত বলে প্রমাণিত হয়। ব্যক্তিকে শ্রেণিভুক্তকরণ হলো বদ্ধমূল ধারণার একট উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
এ শ্রেণিভুক্তকরণের ক্ষেত্রে ব্যক্তির অন্যন্য গুণাবলি প্রাধান্য পায়না। যেমনটি চৌধুরী পরিবার সম্পর্কে নেয়ামত উল্লাহ সাহেবের হয়েছে।
উদ্দীপকে নেয়ামত উল্লাহ সাহেবের ধারণা প্রকৃত না আরোপিত তা বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে বিশ্লেষণ করা হলো-
বন্ধমূল ধারণা প্রায় সময়ই ভ্রান্ত হয়ে থাকে। কারণ এগুলো ব্যক্তির প্রকৃত বৈশিষ্ট্যের অতি সংক্ষিপ্ত বর্ণনা। কতিপয় বিশেষ গুণের আড়ালে ব্যক্তির প্রত্যক্ষণে অন্যান্য গুণাবলি আচ্ছন্ন হয়ে যায়। এ কারণে অতি সংক্ষিপ্ত তথ্যসমৃদ্ধ বর্ণনাটি প্রাধান্য পায়। কোনো জোলা (তাঁতি) বোকামি করছে বলেই ঐ সম্প্রদায়ের সকলকে বোকা ভাবা ঠিক নয়। কিন্তু এ ভুলটিই অর্থাৎ প্রকৃত ও আরোপিত গুণাবলির পার্থক্যই বদ্ধমূল ধারণার অন্যতম বৈশিষ্ট্য।
উদ্দীপকে দেখা যায়, নেয়ামত উল্লাহ সাহেব জানেন চৌধুরী পরিবার খুব খারাপ পরিবার। হয়তো কোনো এক চৌধুরী পরিবার তার সাথে খারাপ ব্যবহার করেছে। তাই বলে সব 'চৌধুরী পরিবারই খারাপ হবে এমনটি নয়। তাই বলা যায়, নেয়ামত উল্লাহ সাহেবের আলোচিত ধারণাটি প্রকৃত।