A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কামাল পাশা কোনো…’ ঢাকা কলেজ ২০২৪ – বিদ্রোহী, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১০ম অধ্যায় — বিদ্রোহী🔢 সৃজনশীল নং ৮🏢 প্রতিষ্ঠান ঢাকা কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কামাল পাশা কোনো বিষয়ে অন্যায় দেখলে মেনে নিতে পারতেন না। জন্ম থেকে তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা। দেশের সুলতান অন্য দেশের কাছে অবজ্ঞার পাত্র। কামাল পাশা অন্তরে অনুভব করেন এই অবস্থার পরিবর্তন প্রয়োজন। শেষ পর্যন্ত তিনি এই পরিবর্তন করতে সক্ষম হন এবং তুরস্ককে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

‘কুর্ণিশ’ শব্দটির অর্থ কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেদিন সমাজে বিদ্যমান সকল প্রকার বৈষম্য দূরীভূত হবে, উৎপীড়ন বন্ধ হবে কবি সেইদিন শান্ত হওয়ার কথা বলেছেন ।

কবি প্রত্যক্ষ করেছেন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষ চরম দুঃসময়ে উপনীত হয়েছে। চারদিকে অন্যায়-অত্যাচার, অনাচার— একদিকে দারিদ্র্যের কশাঘাত, অন্যদিকে ধনী-দরিদ্র, জাতি-ধর্মের বৈষম্য সমাজব্যবস্থাকে ভঙ্গুর করে তুলেছে । পাশাপাশি ঔপনিবেশিক শক্তির শোষণ ও পরাধীনতার গ্লানি কবিকে ভাবিয়ে তোলে। সংগত কারণে সমাজ-সচেতন কবি এ অবস্থা থেকে উত্তরণ চেয়েছিলেন, যা আলোচ্য কবিতায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই কবি সকল প্রকার অন্যায় এবং অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন । তাঁর এই বিদ্রোহ আর্তমানবতার পক্ষে এবং পরাধীনতা ও বৈষম্যের বিরুদ্ধে আলোকবর্তিকা সদৃশ। যা কিছু নষ্ট, পুরাতন ও কুসংস্কারাচ্ছন্ন কবির বিদ্রোহ সে সবকিছুর বিরুদ্ধেই। প্রথাবদ্ধ জীবন ও শৃঙ্খলকে ভেঙে নতুন করে গড়তে চান তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস, তাঁর এই বিদ্রোহ একদিন পরাধীন জাতিকে পৌঁছে দিবে মুক্তির সীমায় । অর্থাৎ সমাজ থেকে সব অনাচার, বৈষম্য দূর হলেই কবি শান্ত হবেন ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো কবির বিদ্রোহী সত্তা।

'বিদ্রোহী' কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। যেখানে কবির বিদ্রোহী সত্তা অন্যায়-অত্যাচার দেখলে মেনে নিতে পারেন না। কবি বলেন যতদিন উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হবে ততদিন কবির এ বিদ্রোহ চলতে থাকবে। কবি সমস্ত অত্যাচার- অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুন্দর একটি পৃথিবী গড়তে চান । উদ্দীপকের কামাল পাশা কোনো বিষয়ে অন্যায় দেখলে মেনে নিতে পারতেন না । জন্ম থেকে তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা। দেশের সুলতান অন্য দেশে অবজ্ঞার পাত্র। কামাল পাশা অন্তরে অনুভব করেন এই অবস্থার পরিবর্তন প্রয়োজন । কামাল পাশার এই বিদ্রোহী সত্তার সঙ্গে ‘বিদ্রোহী' কবিতার কবির বিদ্রোহী সত্তার সাদৃশ্য রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

“উদ্দীপকটি ‘বিদ্রোহী' কবিতার সমগ্র ভাব ধারণ করে না।”— মন্তব্যটি যথার্থ ।

‘বিদ্রোহী' কবিতায় কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন । এ কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ৷ করি সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন ।

উদ্দীপকে শুধু একটা বিষয় দেখা যায় যে, কামাল পাশা কোনো অন্যায় দেখলে মেনে নিতে পারেন না। জন্ম থেকে তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা । এখানে শুধু কামাল পাশার বিদ্রোহীর সত্তার কথা বলা হয়েছে । ‘বিদ্রোহী' কবিতায় কবি ভারতবর্ষের ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে নিজের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়েছেন। যেখানে কবি বলেন যতদিন পর্যন্ত না শাসকরা সাধারণ মানুষের উপর অত্যাচার করা বন্ধ করবে ততদিন কবির বিদ্রোহ চলতে থাকবে। সুতরাং এছাড়া কবিতাটিতে ধর্ম, ইতিহাস, ঐতিহ্য ও পুরানসহ নানা প্রসঙ্গ এসেছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাব নয় আংশিক ভাব ধারণ করে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কামাল পাশা কোনো…’ ঢাকা কলেজ ২০২৪ – বিদ্রোহী, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”