A. Nayan
A. Nayan
18 Jun 2026 (1 day ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কামরুল সাহেব লক্ষ্য…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – রেচন প্রক্রিয়া, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: জীববিজ্ঞান📘 ৭ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ২০🏫 বোর্ড: দিনাজপুর শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

কামরুল সাহেব লক্ষ্য করলেন তার মূত্রের পরিমাণ কমে গেছে। চোখ-মুখসহ সারা শরীর ফুলে যাচ্ছে। ডাক্তারের পরামর্শ নেওয়ায় জানতে পারলেন তার একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার তাঁকে নির্দিষ্ট সময় পরপর বিশেষ এক ধরনের চিকিৎসার পরামর্শ দিলেন।

উত্তর:

নেফ্রন: বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যিক একককে নেফ্রন বলে। প্রতিটি বৃক্কে প্রায় ১০-১২ লক্ষ নেফ্রন থাকে।

উত্তর:

মানবদেহে যাবতীয় শারীরবৃত্তীক কাজ সম্পাদনের জন্য দেহে পরিমিত পানি থাকা অপরিহার্য। শরীরে কোনো কারণে পানির পরিমাণ বেড়ে গেলে তা বৃক্কের মাধ্যমে মূত্র হিসেবে বেরিয়ে যায়। আবার কোনো কারণে পানির পরিমাণ কমে গেলে বৃক্ক নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়ায় দেহে পানির সমতা বজায় রাখে। এভাবে দেহে পানির সমতা বজায় রাখার প্রক্রিয়াকে অসমোরেগুলেশন বলে। অসমোরেগুলেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ক।

উত্তর:

কামরুল সাহেবের ক্ষতিগ্রস্ত অঙ্গটি হলো বৃক্ক বা কিডনি। নিম্নে এর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

উত্তর:

চিকিৎসকের পরামর্শকৃত বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতিটি হলো ডায়ালাইসিস। বৃক্ক বিকল হয়ে গেলে বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধনের প্রক্রিয়াটি হলো ডায়ালাইসিস, যার মাধ্যমে একজন অসুস্থ ব্যক্তিকে সাময়িক সুস্থ রাখা সম্ভব। ডায়ালাইসিস প্রক্রিয়ায় রক্ত পরিশোধনের উপায় নিচে বর্ণনা করা হলো-

সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। এ মেশিনটির ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কজির ধমনির সাথে ও অন্য প্রান্ত ঐ হাতের কব্জির শিরার সাথে সংযোজন করা হয়। ধমনি থেকে টিউবের মধ্য দিয়ে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। এর প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতর পুনরায় প্রবেশ করে। ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয়। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেনঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয়। বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হলে ডায়ালাইসিস প্রক্রিয়াটির মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব নয়। ডায়ালাইসিসের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে কেবলমাত্র সাময়িক সুস্থ রাখা সম্ভব।
অতএব, ডায়ালাইসিসের মাধ্যমে কামরুল সাহেব সম্পূর্ণ সুস্থ হতে পারবেন না, তবে সাময়িক সুস্থ থাকতে পারবেন।

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কামরুল সাহেব লক্ষ্য…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – রেচন প্রক্রিয়া, জীববিজ্ঞান (এসএসসি)”