| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ কাণ্ড ২০২৪ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।
✦ PREMIUM STUDY EXPERIENCE
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
✦উত্তর ও বিশ্লেষণANSWER
দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত ভাজক টিস্যুই হলো ক্যাম্বিয়াম।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER
পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে । এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীরবিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত । বিষমপৃষ্ঠ পাতায় মেসোফিল প্যালিসেড ও স্পঞ্জী প্যারেনকাইমা কোষ স্তরে বিভক্ত থাকে।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER
উদ্দীপকে পত্ররন্ধ্রের চিত্র দেয়া হয়েছে। নিচে এর গঠন দেয়া হলো:
পত্ররন্ধ্র পাতার উপরিতলে অবস্থিত দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ এবং এদের দিয়ে বেষ্টিত রক্ত নিয়ে গঠিত। পত্ররন্ধের রক্ষীকোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও গন সাইটোপ্লাজম থাকে রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে।রক্ষীকোষের চারদিকে অবস্থিত সাধারণ ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার-আকৃতির ত্বকীয় সহকারি কোষ থাকে। স্টোম্যাটার নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER
উদ্দীপকের চিত্রের B হলো মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল যা সাধারণত উদ্ভিদের ভাস্কুলার বান্ডলে পাওয়া যায় আর C হলো অরীয় ভাস্কুলার বান্ডল যা সাধারণত মূলের ভাস্কুলার বান্ডলে পাওয়া যায়। নিচে মূল ও কান্ডের পার্থক্য দেয়া হল:
মূল |
কাণ্ড |
মূলত্বকের বাইরে কিউটিকল থাকে না। |
কাণ্ডত্বকের বাইরে কিউটিকল থাকে। |
মূলরোম সর্বদাই এককোষী হয়। |
কাণ্ডরোম সাধারণত বহুকোষী হয়। |
মূলত্বকে সাধারণত পত্ররন্ধ্র (স্টোম্যাটা) থাকে না। |
কাণ্ডত্বকে সাধারণত পত্ররন্ধ্র (স্টোম্যাটা) থাকে। |
কর্টেক্স তুলনামূলকভাবে বড় |
কর্টেক্স অপেক্ষাকৃত ছোট। |
অধঃত্বক অনুপস্থিত। |
অধঃত্বক উপস্থিত। |
মূলে অন্তঃত্বক বিদ্যমান এবং বৃত্তাকার। কোষের পার্শ্ব প্রাচীর স্থুল। |
কাণ্ডে অন্তঃত্বক থাকলে (একবীজপত্রী উদ্ভিদকাণ্ডে অনুপস্থিত) সাধারণত ঢেউ খেলানো। কোষের পার্শ্ব প্রাচীর স্থুল নয়। |
ভাস্কুলার বান্ডল সবসময়ই অরীয়। |
কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় অথবা সমদ্বিপার্শ্বীয়। |
মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। অর্থাৎ জাইলেম এক্সার্ক। |
মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে। অর্থাৎ জাইলেম এন্ডার্ক। |
পরিচক্র সর্বদাই উপস্থিত এবং একস্তরবিশিষ্ট। |
পরিচক্র বহুস্তরবিশিষ্ট (দ্বিবীজপত্রী) অথবা, অনুপস্থিত (একবীজপত্রী)। |
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।