A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘করিম মিয়া তার…’ সিলেট বোর্ড ২০২২ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ৪২🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

করিম মিয়া তার জমিতে কলা চাষের পাশাপাশি ভুট্টারও ৮ চাষ করলেন যদিও উদ্ভিদ দুটিতে কার্বন বিজারণের গতিপথ ভিন্ন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মাইটোকন্ড্রিয়াল রেসপিরেটরি চেইনের এনজাইমগুলি প্রোটন পাম্প হিসাবে কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি শারীরবিজ্ঞানিক প্রক্রিয়া যদি একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সবচেয়ে ধীর গতিসম্পন্ন যে ফ্যাক্টর দ্বারা প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হয় তাকে লিমিটিং ফ্যাক্টর বলে।

ব্ল্যাকম্যান ল অব মিনিমাম এর উপর ভিত্তি করে ল অব লিমিটিং ফ্যাক্টর সূত্র প্রস্তাব করেন।সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা, আলোর তীব্রতা এবং CO2 এর ঘনত্ব এই তিনটি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত প্রথম উদ্ভিদে C3 চক্র ঘটে।

যেসব উদ্ভিদের সালোকসংশ্লেষণের আলােক নিরপেক্ষ অধ্যায়ে শুধু C3 চক্র চলে তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়।যেমন-আম,জাম,কাঁঠাল,কলা ইত্যাদি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের উদ্ভিদ দুটি হলো কলা ও ভুট্টা। এগুলোতে যথাক্রমে C3 ও C4 চক্র ঘটে।

কার্বন বিজারণ প্রক্রিয়ায় কোনো প্রত্যক্ষ আলোর প্রয়োজন পড়ে না,তাই একে আলোক নিরপেক্ষ অধ্যয়ও বলা হয়।কার্বন বিজারনের বিক্রিয়াসমূহ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়।

কার্বন বিজারণ গতিপথ তিনটি।যথা- C3, C4 ও CAM প্রক্রিয়া।

বায়ুমণ্ডলের CO2 পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে। কোষে অবস্থিত ৫-কার্বনবিশিষ্ট রাইবুলোজ-১, ৫-ডাইফসফেটের সঙ্গে CO2 মিলিত হয়ে ৬- কার্বনবিশিষ্ট অস্থায়ী কিটো এসিড তৈরি হয়।এটি সঙ্গে সঙ্গে ভেঙে তিন কার্বনবিশিষ্ট দুই অণু ৩-ফসফোগ্লিসারিক এসিড (3PGA) উৎপন্ন করে। কাজেই এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বনবিশিষ্ট ৩-ফসফোগ্লিসারিক এসিড। তাই শর্করা উৎপাদনের ক্যালভিন চক্রকে C3 গতিপথ বলা হয়।   আর যেসব উদ্ভিদে C3 চক্র ঘটে তাদের C3 উদ্ভিদ বল হয়।আম, জাম, কাঁঠাল,কলা ইত্যাদিতে C3 চক্র ঘটে।

হ্যাচ ও স্ল্যাক এর মতে,ফসফোগ্লিসারিক অ্যাসিড সালোকসংশ্লেষের প্রথম স্থায়ী উৎপাদিত যৌগ নয়। এই পদ্ধতিতে কার্বন-ডাই-অক্সাইড ফসফোএনোল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে অক্সালো এসিটিক অ্যাসিডে (OAA) পরিণত হয় ও OAA থেকে ম্যালেট এবং ম্যালিক অ্যাসিড পাইরুভেটে পরিবর্তিত হয়। ইহা একটি চক্রাকার প্রক্রিয়াতে ঘটে। ইহাকে C4 চক্র বলা হয়।যে সমস্ত উদ্ভিদ C4 চক্র মেনে চলে তাদের C4 উদ্ভিদ বলে।প্যাপিরাস,আখ,ভুট্টা, মিলেট ইত্যাদিতে C4 চক্র ঘটে।

সুতরাং বলা যায়,কলা ও ভুট্টা একবীজপত্রী হলেও তাদের কার্বন বিজারনের গতিপথ ভিন্ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘করিম মিয়া তার…’ সিলেট বোর্ড ২০২২ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”