A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘করিম সাহেবের বাবা-মা…’ রাজশাহী বোর্ড ২০২১ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৩১🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

করিম সাহেবের বাবা-মা দুজনেই মূক ও বধির ছিলেন, কিন্তুকরিম সাহেব ও উনার বোন রিমি স্বাভাবিক বাক-শ্রবণক্ষম।

দুর্ভাগ্যবশত উনার ছেলে অভি ট্রাফিক সিগন্যাল বাতির রং শনাক্তকরতে পারে না।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আদি শিলাস্তরে প্রস্তরীভূত বা পাললিক শিলাস্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ, দেহাংশ বা দেহের কোন অংশের ছাপ কিংবা রাসায়নিক পদার্থে সৃষ্ট জীবদেহের অনুরূপ কাঠামোই হলো জীবাশ্ম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মেরুদন্ডী প্রাণীদের মধ্যে বিভিন্ন শ্রেণির প্রাণীর কোনো একটি বিশেষ অঙ্গের গঠনকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় যে, বিভিন্ন শ্রেণিতে ওই অঙ্গটির গঠনগত জটিলতা বিভিন্ন রকমের হলেও তার মূল কাঠামোটি একই প্রকারের৷ মূলত দুটি প্রকোষ্ঠ দ্বারা প্রত্যেক মেরুদন্ডী শ্রেণির প্রাণীর হৃৎপিণ্ড গঠিত হয়ে থাকে, যথা- অলিন্দ বা রক্তগ্রহণকারী প্রকোষ্ঠ এবং নিলয় বা রক্ত প্রেরণকারী প্রকোষ্ঠ । সারাদেহের রক্ত অলিন্দে সংগৃহীত হয় অপরদিকে নিলয় থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অভির সমস্যাটি হলো বর্ণান্ধতা ।নিচে কারণ ব্যাখ্যা করা হলো-

পুরুষের X ক্রোমোজোম এ বর্ণ নিয়ন্ত্রণকারী প্রচ্ছন্নজিন থাকলে পুরুষ  বর্ণান্ধ হয় কারণ Y ক্রোমোজোমে এর প্রকট অ্যালিল থাকে না। অপরদিকে, স্ত্রী এর ক্ষেত্রে দুটি X ক্রোমোজোম এ প্রচ্ছন্ন জিন থাকলে স্ত্রী বর্ণান্ধ হয় কিন্তু একটি X ক্রোমোজোমে প্রচ্ছন্ন  জিন থাকলে স্ত্রী বর্ণান্ধ হয় না, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয় কিন্তু বর্ণান্ধতা জিনের বাহক হয় । 

দৃষ্টির স্বাভাবিক জিন X+ এবং বর্ণান্ধতার জিন XC হলে অভির বাবা তথা করিম সাহেবের জিনোটাইপ হবে X+Y এবং অভির মায়ের জিনোটাইপ হবে X+XC নিচে চেকার বোর্ডের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হলো:

পিতা-মাতা (P1):ফিনোটাইপ---স্বাভাবিক পুরুষ X বর্ণান্ধ বাহক মহিলা

   জিনোটাইপ--- X+Y            X+XC

 গ্যামেট--- (X+)(Y)           (X+)( XC)

অর্থাৎ, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মানুষের সাথে বর্ণান্ধ বাহক মহিলার বিয়ে হলে ওই মহিলা চার সন্তানের মধ্যে দুজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা, একজন স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ পুত্র এবং একজন বর্ণান্ধ পুত্র জন্ম লাভ করবে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের রিমির বাবা--মা দুজনেই মুক- বধির হওয়ায় এটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিসের উদাহরণ । নিচে জিনতাত্ত্বিক ব্যাখ্যা করা হলো:

মনে করি, d  ও e  দুটি প্রচ্ছন্ন জীন । অতএ ddEE (রিমির মা)  ও DDee ( রিমি বাবা) জিনোটাইপধারী  ব্যক্তি মূকবধির হবে । এক্ষেত্রে এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন  জিন d  ও  e হোমোজাইগাস অবস্থায়  থাকায় প্রকট হোমোজাইগাস জিন EE ও DD বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় । তাই মূকবধিরতা প্রকাশ পায় ।

পিতা-মাতা (P1): ফিনোটাইপ: (+)মূকবধির X (-)মূকবধির 

  জিনোটাইপ: DDee       ddEE

                      গ্যামেট: (De)         (dE)

F1 জনু:        জিনোটাইপ:        DdEe

  ফিনোটাইপ: সবাই স্বাভাবিক বাক-শ্রবণক্ষম

এখন উদ্দীপকে রিমির স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম হওয়ায় তার জিনোটাইপ হবে DdEe । তার সমজিনোটাইপধারী আরেকজন DdEe  ধারি ব্যক্তির সাথে বিয়ে হলে পরবর্তী বংশধরে স্বাভাবিক বাকশ্রবন ক্ষম ও বধির সন্তান ৯:৭ অনুপাতে প্রকাশ পাবে।  নিচে চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো: 

  জিনোটাইপ:        DdEe               DdEe

                      গ্যামেট: (DE)(De)(dE)(de)        (DE)(De)(dE)(de)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘করিম সাহেবের বাবা-মা…’ রাজশাহী বোর্ড ২০২১ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”