A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘করিমের বাড়িতে 12…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৭৯🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

করিমের বাড়িতে 12 m গভীর 1.8 m ব্যাসের একটি পানিপূর্ণ কূপ খালি করার জন্য একটি পাম্প চালু করা হলো। কিন্তু দেখা গেল পানিশূন্য করতে পাম্পটির 21 মিনিট সময় লেগে গেল। করিম হিসাব করে দেখল যথাসময়ে কূপটিকে পানি শূন্য করতে 2 HP ক্ষমতার ইঞ্জিন প্রয়োজন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের সমান হলে ঐ উপগ্রহই ভূ-স্থির উপগ্রহ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে। মহকার্য বল দ্বারা কাজ আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে, গতিপথের উপর নয়। এই বল দ্বারা কাজ পুনরুদ্ধার করা যায়। মহাকর্ষ ক্ষেত্রে কোনো বস্তুকে যেকোনো পথে আদি অবস্থানে আনলে কাজ শূন্য হয়। তাই মহাকর্ষ বল একটি সংরক্ষণশীল বল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বস্তুর আদি বেগ, u=0

কূপের গভীরতা, h=12 m

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

কূপের তলায় পৌঁছাতে সময়, t= ?

আমরা জানি,

h=ut+12gt2

বা, 12=0×t+12×9.8×t2

বা, 4.9t2=12

বা, t=124.9=1.565 s

অতএব, 50 gm ভরের একটি বস্তুকে কূপের মুখে ছেড়ে দিলে পানিশূন্য অবস্থায় কূপের তলায় পৌঁছাতে বস্তুটির 1.565 s সময় লাগবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, কূপের গভীরতা, h=12 m

কূপের গড় গভীরতা, h′=122 m=6 m

কূপের ব্যাসার্ধ, r=1.82=0.9 m

পানির ঘনত্ব, ρ=1000 kg m−3

কূপটি পানিশূন্য করতে সময়, t=21 min=1260 s

ইঞ্জিনের প্রয়োজনীয় ক্ষমতা, P= ?

আমরা জানি,

P= mgh ′t=ρπr2hgh′t

=1000×3.1416×(0.9)2×12×9.8×61260

=1425.03 W=1.91HP

এখানে, P ≠ 2 HP; অর্থাৎ, কূপটি যথাসময়ে পানিশূন্য করতে 2 HP অপেক্ষা কম ক্ষমতার ইঞ্জিন ব্যবহৃত হয়েছে।
সুতরাং, করিমের হিসাব যথার্থ নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘করিমের বাড়িতে 12…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”