| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘কারণসহ বিশ্লেষণ কর।…’ সোনার বাংলা কলেজ ২০২৪ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

কারণসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
পরমানুর অভ্যন্তরে নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সর্বাধিক সম্ভবনা অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এ অবস্থাকে অরবিটাল বলে।
একটি উভমুখি বিক্রিয়া কখনও সম্মুখে ও পশ্চাৎ কোন দিকেই সম্পূর্ণ রুপে সম্পন্ন হয় না এই সাম্যাবস্থায় সব সময়ই উৎপাদ এবং অপরিবর্তিত বিক্রিয়ক অবশিষ্ট থাকে। তাই সাম্যাংক KC এবং KP এর মান ঘনমাত্রা বা আংশিক চাপের অনুপাত হিসেবে অবশ্যই একটি ধনাত্মাক রাশি। অর্থাৎ সাম্যংক KC এবং KP এর মান কখন ও শূন্য হতে পারে না। যেমন, A + B = C + D উভমুখি বিক্রিয়াটির জন্য-
KC শূন্য হতে হলে [C] অথবা [D] বা [C] [D] এর মান শূন্য হতে হয়। কিন্তু সাম্যবস্থায় এটি সম্ভব নয়।
উদ্দীপকে উল্লেখিত S চিহ্নিত T মৌল হলো বোরন এবং মৌলটি হলো ফ্লোরিন (F)। T ও X মৌলদ্বয় দ্বারা গঠিত হয় বোরন ট্রাইফ্লোরাইড (BF3)। BF3 যৌগের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। BF3 যৌগে বোরন (B) পরমাণুর যোজনী ইলেকট্রন সংখ্যা ৩টি F পরমাণুর যোজনী ইলেকট্রন সংখ্যা 7টি। F পরমাণুর যোজনীর মধ্যে একটি বিজোড় ইলেকট্রন থাকে।
F পরমানুর যোজনীতে একটি বিজোড় ইলেকট্রন থাকায়, B পরমাণুর তিনটি বিজোড় ইলেকট্রনের সাথে 3টি পরমাণুর তিনটি সমযোজী একক বন্ধন দ্বারা BF3
যৌগ গঠন করে।
চিত্র: BF3 এর গঠন
উদ্দীপকে লেখচিত্রে বর্নিত মৌল গুলো হলো যথাক্রমে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, আক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। লেখাচিত্রটির বক্রতার কারন হলো নিষ্ক্রিয় চার্জ ও অন্যান্য মৌলের ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতার ভিন্নতা। নিচে তা বিশ্লেষণ করা হলো:
উদ্দীপকে লেখচিত্রের ১ম মৌল তথা R হলো লিথিয়াম। লিখিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে লিখিয়ামের বহিঃস্থস্তরে একটি ইলেকট্রন থাকে। পর্যাপ্ত পরিমান তাপ প্রয়োগ করলে এই ইলেকট্রন টি অপসারন করা য়ায়। S মৌল টি তথা বেরিলিয়াম। বেরিলিয়ামের এর বহিঃস্থ স্তর ইলেকট্রন দ্বারা পূর্ন থাকে। ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এরা অত্যন্ত স্থিতিশীল। লিথিয়ামে আয়নীকরণ বিভবের মান বেরিলিয়াম থেকে কম। T মৌল টি হলো বোরন। বোরনের বহিঃস্থস্তরে একটি অযুগ্ম ইলেকট্রন থাকে। যা তাপ প্রয়োগ করলে সহজে অপসারন করা যায়। বেরিলিয়াম অপেক্ষা বোরনের আয়নীকরণ বিভব মান কম। u, v, w মৌলএয় হলো যথা কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেন, কার্বন নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা বাড়ার সাথে সাথে আয়নীকরণ বিভবের মান বাড়লেও অক্সিজেনের আয়নীকরন বিভেব মান নাইট্রোজেন অপেক্ষা কম কারন নাইট্রোজেনে বহিঃস্থ P অরবিটাল অর্ধপূর্ণ থাকে, আর অর্ধপূর্ন P তারবিটাল বেশি স্থিতিশীল X ও Y তথা ফ্লোরিন ও নিয়ন। ফ্লোরিন ও নিয়ন পারমানবিক সংখ্যা বৃদ্ধির সাথে আয়নীকরণ বিভব বাড়তে থাকে। মূলত ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা উদ্দীপকের চিত্রের বক্রতারতা কারন।