| ㅤ | A. Nayan15 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘কেউ মালা, কেউ…’ যশোর বোর্ড ২০২৩ – বিলাসী, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)

কেউ মালা, কেউ তসবি গলায়
তাইতে কী জাত ভিন্ন বলায়,
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কার রে।।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
'বিলাসী' গল্পটি প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
উদ্ধৃত উক্তিটির মাধ্যমে অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবায় রত বিলাসীর শারীরিক অবস্থাকে বোঝানো হয়েছে। 'বিলাসী' গল্পের নায়ক মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লে বিলাসী রাতের পর রাত জেগে তার সেবা-শুশ্রূষা করে। এই নিরবচ্ছিন্ন পরিশ্রমে বিলাসী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তার সারা শরীরে একটা অপরিসীম ক্লান্তি ও নিরবচ্ছিন্ন রাত জাগার ছাপ পড়ে যায়। তার এ সজীবতাহীন ও অবসন্ন শরীরকে গল্পের কথক তুলে ধরেছে উক্তিটির মাধ্যমে।
উদ্দীপকটি বিলাসী গল্পের জাত ভেদকে নির্দেশ করে।
‘বিলাসী' গল্পে সমাজে বিদ্যমান জাত প্রথার প্রকট চিত্র ফুটে উঠেছে। মৃত্যুঞ্জয় কায়স্তের সন্তান হয়ে সাপুড়ে কন্যা বিলাসীকে বিয়ে করে। • বিলাসীর হাতের খাবার খেয়ে সে অন্নপাপ করেছে বলে অভিযোগ করে গ্রামবাসী। একপর্যায়ে তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়। উদ্দীপকে বলা হয়েছে জাতপ্রথার অসাড়তা সম্পর্কে ভিন্ন ভিন্ন পোশাকে আমরা ভিন্ন ভিন্ন জাতকে চিনতে পারি। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় । আমাদের জাত নির্ধারিত থাকে না। প্রকৃতির কাছে সবাই সমান। উদ্দীপকে যে জাতপ্রথা নিয়ে কথা বলা হয়েছে 'বিলাসী' গল্পে সেই জাতপ্রথার নেতিবাচক দিকগুলো চিত্রিত হয়েছে।
'বিলাসী' গল্পে জাতপ্রথার করুণ পরিণতি এবং সার্বিক চিত্র প্রতিফলিত হলেও উদ্দীপকে শুধু এর অসাড়তা নিয়ে কথা বলায় উদ্দীপকে 'বিলাসী' গল্পের পুরো ভাব প্রকাশিত হয়নি ।
'বিলাসী' গল্পে তৎকালীন সমাজের জাত প্রথার স্বরূপ বিস্তৃতভাবে চিত্রিত হয়েছে। মৃত্যুঞ্জয় ও বিলাসী পরস্পরকে ভালোবাসলে জাতপ্রথার কারণে তারা কালিমার শিকার হয়। মৃত্যুঞ্জয়কে অন্নপাপের দায়ে অভিযুক্ত করা হয়। তাদের গ্রাম থেকে বের করে দিয়ে ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ঠেলে দেয় সমাজের মানুষ ।
উদ্দীপকে জাতপ্রথার অপ্রয়োজনীয়তা দেখানো হয়েছে। জাতপ্রথা মানুষেরই সৃষ্টি, মানুষ বিভিন্নভাবে নিজেদের মধ্যে উঁচু-নিচু ভেদ তৈরি করে। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের কোনো জাত পরিচয় থাকে না। 'বিলাসী' গল্পে জাতপ্রথা নিয়ে আলোকপাত করার পাশাপাশি নর- নারীর ভালোবাসার রূপও প্রকাশিত হয়েছে।
'বিলাসী' গল্পে সংকীর্ণ সমাজ দৃষ্টির ঊর্ধ্বে মানব-মানবীর প্রেমের স্বরূপ তুলে ধরা হয়েছে। বর্ণবাদী সমাজের দৃষ্টি-ভঙ্গি প্রকাশিত হয়েছে। অসচেতন মানুষের অন্ধ বিশ্বাস প্রবণতা দেখানো হয়েছে। এর সাথে জাতপ্রথার বলী হয়ে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতি এ গল্পে দৃশ্যমান।
উদ্দীপকে জাতপ্রথার একটিমাত্র দিক আলোচিত হওয়ায় উদ্দীপকটি 'বিলাসী' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি বলে আমি মনে করি।