A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘খনির বায়ু দ্বারা…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — তরঙ্গ🔢 সৃজনশীল নং ২০🏢 প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

খনির বায়ু দ্বারা একটি অর্গান নল পূর্ণ করা হলো। অনুরূপ আরেকটি অর্গান নল বিশুদ্ধ বায়ু দ্বারা পূর্ণ করে নল দুটিকে একত্রে শব্দায়িত করা হলো। খনির বায়ু দ্বারা উৎপন্ন শব্দের বেগ 350 m s−1 এবং তরঙ্গের 0.7 m ব্যবধানে দুটি কণার দশা পার্থক্য 3.14 rad । বিশুদ্ধ বায়ু দ্বারা উৎপন্ন শব্দ তরঙ্গের সমীকরণ, Y=0.01sin⁡2π(246t−x1.5)m [বিশুদ্ধ বায়ুর ঘনত্ব 1.29 kg m−3 ]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার 10 গুণ হলে ঐ শব্দের তীব্রতা লেভেলের মানকে 1 বেল বলে।। বেলের এক দশমাংশকে 1'dB বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো কম্পনরত বস্তুকে অন্য একটি কম্পনক্ষম বস্তুর নিকট আনলে দ্বিতীয় বস্তুটিতে কম্পন শুরু হয়। একে পরবশ কম্পন বা আরোপিত কম্পন বলে। কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক আর তার উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক সমান হলে বস্তুটি অধিক বিস্তারে কম্পিত হয়। এ ধরনের কম্পনকে অনুনাদ বলে। অনুনাদ হলো পরবশ কম্পনের একটি বিশেষ রূপ। তাই বলা যায়, অনুনাদ এক ধরনের পরবশ কম্পন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, বিশুদ্ধ বায়ু দ্বারা উৎপন্ন শব্দ তরঙ্গের সমীকরণ,

Y=0.01sin⁡2π(246t−x1.5)m

বা, Y=0.01sin⁡(492πt−2πx1.5)m
সমীকরণটিকে y=Asin⁡(ωt−2πλx) এর সাথে তুলনা করে পাই,

A=0.01 m;λ=1.5 m
ω=492π

বা, 2πf=492π
∴f=246 Hz

∴ বেগ, v=fλ=246×1.5=369 m s−1
বিশুদ্ধ বায়ুর ঘনত্ব, ρ=1.29 kg m−3
আমরা জানি, তীব্রতা, I=2π2f2 A2vρ

=2π2×(246)2×(0.01)2×369×1.29
=56861.2 W m−2

আবার, তীব্রতা লেভেল, β=10log⁡1I0=10log⁡(56861.210−12)

=167.55 dB

অতএব, বিশুদ্ধ বায়ু থেকে উৎপন্ন শব্দের তীব্রতা লেভেল 167.55 dB

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বিশুদ্ধ বায়ু দ্বারা উৎপন্ন শব্দের কম্পাংক,

f=246 Hz [‘গ’ হতে]

খনির বায়ু দ্বারা উৎপন্ন শব্দের বেগ, v=350 m s−1
তরঙ্গের দুটি কণার পথ পাথক্য, x=0.7 m
তরঙ্গের দুটি কণার দশা পার্থক্য, δ=3.14rad খনির বায়ু দ্বারা উৎপন্ন শব্দের তরঙ্গদৈর্ঘ্য λ হলে,

δ=2πλ×x

বা, λ=2πδ×x=2π3.14×0.7=1.4 m
এখন, খনির বায়ু দ্বারা উৎপন্ন শব্দের কম্পাংক f′ হলে,

v=f′λ
বা, f′=vλ=3501.4=250 Hz

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়, f≠f′ সুতরাং, খনির বায়ু দূষিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘খনির বায়ু দ্বারা…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”