A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ক্যাডেট হাউসের পানির…’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২০২৬ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৯০🏢 প্রতিষ্ঠান ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ক্যাডেট হাউসের পানির রিজার্ভারের মাত্রা 1.6 m×1.4 m×1.2 m । রিজার্ভারটির দুই-তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ। পানিকে 50 মিটার উচ্চতায় তোলার জন্য 5.5 kW ক্ষমতা এবং 80% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্প ব্যবহার করা হয়। অর্ধেক পানি তোলার পর লোডশেডিংয়ের কারণে পাম্পটি বন্ধ হয়ে যায়। বাকি পানি লোডশেডিংয়ের পর তোলা হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে বলের দ্বারা কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যেতে কৃতকাজ পথের ওপর নির্ভর করে, তাকে অসংরক্ষণশীল বল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, গতিশক্তির রাশিমালা হলো- Ek=12mv2

এই রাশিমালার মধ্যে বস্তুর ভর m একটি মৌলিক রাশি, যার মান সর্বদা ধনাত্মক। অন্যদিকে, বেগ v এর মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু বেগের বর্গ v2 এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য হবে।
যেহেতু দুটি ধনাত্মক রাশির গুণফল সর্বদা ধনাত্মক, তাই গতিশক্তির মান Ek সর্বদা ধনাত্মক হয়। কোনো বস্তুর গতিশক্তি শূন্য হওয়া মানে বস্তুটি স্থির অবস্থায় আছে। কিন্তু গতিশীল বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
ট্যাংকটির দৈর্ঘ্য, a=1.6 m
ট্যাংকটির প্রস্থ, b=1.4m
ট্যাংকটির গভীরতা, c=1.2m
ছাত্রাবাসটির উচ্চতা, h=50 m
পানির ঘনত্ব, ρ=1000kgm−3

ট্যাংকটির দুই তৃতীয়াংশ পানি  দ্বারা পূর্ণ।

তাই পানির উচ্চতা,

c′=2c3=2×1.23=0.8 m

পানির আয়তন, V=abc′=1.6×1.4×0.8=1.792 m3
মোট পানির পরিমাণ, m=ρV=1000×1.792=1792 kg
∴ অর্ধেক পানির ভর, m′=m2=17922=896 kg
১ম ক্ষেত্রে, পানির লেভেল থেকে ছাত্রাবাসের উচ্চতা,

h′=h+c3=50+1.23=50.4 m

অর্ধেক পানিশূন্য করা হলে, পানির লেভেল থেকে ছাত্রাবাসের উচ্চতা,

h′′=h+2c3=50+2×1.23=50.8 m

∴ গড় উচ্চতা, h1=h′+h′′2=50.4+50.82=50.6 m
∴ ব্যয়িত শক্তি, W1=m1gh1=896×9.8×50.6=444308.48 J (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

‘গ’ হতে পাই,
১ম ক্ষেত্রে ব্যয়িত শক্তি, W1=444308.48 J
অর্ধেক পানির ভর, m1=896 kg
ট্যাংকটির উচ্চতা, c=1.2m
পরের অর্ধেক পানি তোলার ক্ষেত্রে পানির লেভেল থেকে ছাত্রাবাসের উচ্চতা, h′′=50.8 m
ট্যাংকটির নিচ হতে ছাত্রাবাসের উচ্চতা, h′′′=h+c=50+1.2=51.2 m

গড় উচ্চতা, h2=h′′+h′′′2=50.8+51.22=51 m

পানি তুলতে ব্যয়িত শক্তি, W2

∴W2=m1gh2=896×9.8×51=447820.8 J

এখানে, ক্ষমতা, P=5.5 kW=5500 W
দক্ষতা, η=80%=0.8
১ম ক্ষেত্রে পানি তুলতে প্রয়োজনীয় সময় t1 হলে,

t1=W1η×P=444308.480.8×5500=100.98 s

২য় ক্ষেত্রে পানি তুলতে প্রয়োজনীয় সময় t2 হলে,

t2=W2η×P=447820.80.8×5500=101.777 s

এখানে, t2>t1
সুতরাং, বিদ্যুৎ চলে যাওয়ার পরে পানি উত্তোলনে সময় বেশি লাগবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ক্যাডেট হাউসের পানির…’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২০২৬ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”