A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ক্যালভিন ও বেসাম…’ ঢাকা কলেজ ২০২৪ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ৭৭🏢 প্রতিষ্ঠান ঢাকা কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ক্যালভিন ও বেসাম এবং হ্যাচ ও স্ল্যাক সালোকসংশ্লেষণের আলোক নিরপেক্ষ অধ্যায়ে কার্বণ বিজারণের চক্রাকার গতিপথ আবিষ্কার করেন এই চক্র দুটিতে CO2 ও H2­O এর বিক্রিয়ার ফলে C6H12O6 ভেঙে দুই অনু পাইরুভিক এসিড উৎপন্ন হয়, এই প্রক্রিয়াকে X দ্বারা চিহ্নিত করা হল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যদি একটি শারীরবিজ্ঞানিক প্রক্রিয়া একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সবচেয়ে ধীর গতিসম্পন্ন ফ্যাক্টর দ্বারাই শারীরবিজ্ঞানিক প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হবে যাকে লিমিটিং ফ্যাক্টর বলে।সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা, আলোর তীব্রতা এবং CO2, এর ঘনত্ব এই তিনটি লিমিটিং ফ্যাক্টর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিষ্ক্রিয় লবণ পরিশোষণ (Passive Salt absorption): যে পরিশোষণ প্রক্রিয়ায় আয়ন শোষণের জন্য কোনে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন হয় না সেই পরিশোষণই হলো নিষ্ক্রিয় পরিশোষণ।

 

উদ্ভিদমূলের কোষরস হতে হাইড্রোজেন (H) আয়ন বাইরের স্বরণে নির্গত হয়। তখন কোষের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য বাইরের দ্রবণ হতে ক্যাটায়ন (K+) কোষের অভ্যন্তরে প্রবেশ করে। একইভাবে হাইড্রোক্সিল (OH-) আয়নের বিনিময়ে অ্যানায়ন (CI-আয়ন) কোষরসে প্রবেশ করে। আয়ন এক্সচেঞ্জ বলতে আয়নের এরূপ বিনিময়কে বোঝানো হয়। ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে পরিশোষিত হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত কার্বন বিজারণের যে দুটি চক্রাকার গতিপথের কথা বলা হয়েছে তা হল C3 ও C4 চক্র।এদের মধ্যে পার্থক্য নিরূপণ করা হল:

পার্থক্যের বিষয়

ক্যালভিন চক্র

হ্যাচ ও স্লাক চক্র

১. যে কোষে ঘটে

 

২.ফটোরেসপিরেশন

 

৩. প্রাথমিক CO₂ গ্রহীতা

 

 

8. CO₂ ফিকসিং এনজাইম

 

৫. প্রথম স্থায়ী দ্রব্য

 

 

৬. CO₂ এর জন্য কার্বোক্সিলেজ এর দক্ষতা

 

৭. ক্লোরোপ্লাস্টের ধরন

 

 

 

৮. আদর্শ তাপমাত্রা

 

৯. CO₂ এর ঘনত্ব

কেবল মেসোফিল কোষে হয়।

 

ঘটে।

 

 

RuBP (রাইবুলোজ ১-৫ বিসফসফেট)।

 

রুবিস্কো।

 

 

 

৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড [PGA] (৩-কার্বন)।

 

মধ্যম।

 

 

 

 

একই রকম।

 

 

 

 

 

১০° সে. থেকে ২৫° সে.।

 

বায়ুমণ্ডলে প্রতি মিলিয়নে কমপক্ষে ৫০ ppm CO₂ থাকা প্রয়োজন

মেসোফিল ও বান্ডলসীথ কোষে হয়।

 

ঘটে না।

 

 

PEP (ফসফোইনল পাইরুভিক অ্যাসিড)

 

 

PEP-কার্বোক্সিলেজ।

 

 

 

অক্সালো অ্যাসিটিক অ্যাসিড [OAA] (৪-কার্বন)।

 

উচ্চ।

 

 

 

 

ক্লোরোপ্লাস্টের ধরন দু'রকম : বান্ডলসীথ ক্লোরোপ্লাস্ট এবং মেসোফিল ক্লোরোপ্লাস্ট।

 

৩০° সে. থেকে ৪৫° সে.।

 

বায়ুমণ্ডলে প্রতি মিলিয়নে কমপক্ষে ০.১০ ppm CO₂ থাকলেও চলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের X প্রক্রিয়াটি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া।

যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে।

 

 উদ্ভিদে সঞ্চিত শ্বেতসার প্রথমে বিভিন্ন এনজাইমের সাহায্যে জারিত হয়ে গ্লুকোজ-এ পরিণত হয় এবং

গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বিভিন্ন বিক্রয়ার মাধ্যমে 2 ATP ও ২ NADH2 উৎপন্ন হয়।

 

গ্লুকোজ হতে ফুক্টোজ ১, ৬-বিসফসফেট হওয়া পর্যন্ত দুই অণু ATP খরচ হয় এবং এর পরবর্তী পর্যায়ে প্রত্যেক ট্রায়োজ (৩-কার্বনবিশিষ্ট গ্লিসার‍্যালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন) হতে পাইরুভিক অ্যাসিড হওয়া পর্যন্ত দুই অনু ATP এবং এক অনু NADH2 | উৎপন্ন হয় অর্থাৎ দু অণু ট্রায়োজ হতে মোট চারটি ATP এবং দুটি NADH H উৎপন্ন হয়। কাজেই দেখা যায় তৈরিকৃত ৪ অণু ATP হতে প্রথমে ব্যবহৃত দুই অণু ATP বাদ দিলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট দুটি ATP ও দুটি NADH+ H+ জমা হয়।

আমারা জানি ১ অনু NADH2 = ৩ অনু ATP। তাই এ প্রক্রিয়ায় উৎপন্ন হয় মোট ৮ অনু ATP।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ক্যালভিন ও বেসাম…’ ঢাকা কলেজ ২০২৪ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”