| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
ল্যান্থানাইড মৌলসমূহের ত্রি-ধনাত্মক আয়ন (M3+) এর ব্যাসার্ধ La থেকে Lu পর্যন্ত নিয়মিতভাবে হ্রাস পাওয়াকে ল্যান্থানাইড সংকোচন বলা হয়।
যেসব মৌলের পরমাণুতে সর্বশেষ ইলেকট্রনটি P অরবিটালে যায় তাদেরকে P ব্লক মৌল বলে। P অরবিটালে 6 টি ইলেকট্রন থাকতে পারে। P অরবিটালে Px,Py ,Pz তিনটি উপশক্তিস্তরে বিদ্যমান। প্রতিটি উপশক্তিস্তরে দুইটি করে মোট 6 টি ইলেকট্রন থাকতে পারে। Ne এর ইলেকট্রন বিন্যাস হলোঃ
Ne(10)→1s2 2s2 2P6
অর্থাৎ, P অরবিটালে 6টি ইলেকট্রন থাকে।
উদ্দীপকের A হলো ২ নং পর্যায়ের গ্রুপ 16 এর মৌল তথা অক্সিজেন। আর D হলো ৩ নং পর্যায়ের সালফার (S)।
গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণুর মধ্যে এক মোল ইলেকট্রন দিয়ে এক মহল একক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় তবে এক্ষেত্রে S এর আসক্তি O অপেক্ষা বেশি। O এর আকার ছোট হওয়ায় ইলেকট্রন ঘনত্ব বেশি।তাই ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে বিকর্ষণ বেশি হয়। S এর আকার বড় হওয়াই ইলেকট্রন ঘনত্ব তেমন বৃদ্ধি পায় না, বিকর্ষণও কমে যায়। তাই অইজেন অপেক্ষা সালফারের ইলেকট্রন আসক্তি বেশি।
উদ্দীপকের ZX ও ZY যৌগ দুটি হলো যথাক্রমে NaF ও NaCl ।এ যৌগ দুটির পানিতে দ্রবীভূত হওয়ার প্রবণতা ভিন্ন।
সাধারণত আয়নিক যৌগের হাইড্রেশন শক্তি যখন এর ল্যাটিস শক্তি ভাঙার চেয়ে বেশি হয়, তখন সহজে ওই যৌগ পানিতে দ্রবীভূত হয়। জলীয় দ্রবণে আয়নিক যৌগ গুলো দ্রবণীয়তা আয়ন-ডাইপোল শক্তি এবং যৌগগুলোর ল্যাটিস শক্তি ইত্যাদির উপর নির্ভর করে। NaCl ও NaF উভয়ই জলীয় দ্রবণে দ্রবীভূত হলেও সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণীয়তা বেশি। এর কারণ হলো ফ্লোরাইড আয়ন (F-), ক্লোরাইড আয়ন (Cl-) থেকে ছোট। এর ল্যাটিস শক্তি NaCl এর ল্যাটিস শক্তি হতে বেশি। উপরন্তু F- আয়নগুলোর হাইড্রেশন শক্তি Cl- আয়নের তুলনায় কম। যা NaCl এর তুলনায় NaF এর পানিতে দ্রবীভূত হওয়ার দ্রবণতাকে আরো কমিয়ে দেয়।
অর্থাৎ, ল্যাটিস শক্তি ও হাইট্রেশন শক্তির কারণে NaCl এর পানিতে দ্রবীভূত হওয়ার দ্রবণতা NaF থেকে বেশি।