A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৬০🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিমুখী ঝোঁকের ক্ষেত্রে যে ভোল্টেজ প্রয়োগ করলে ডায়োডের বিপরীত তড়িৎ প্রবাহ হঠাৎ বিপুল পরিমাণ বৃদ্ধি পায়, সে বিভবকে জেনার বিভব বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বৈদ্যুতিক সংকেত বিবর্ধন করার উদ্দেশ্যে ট্রানজিস্টর তৈরী করা হয়। এটি তিন প্রান্তবিশিষ্ট ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ট্রানজিস্টরের সক্রিয় অঞ্চল হলো ভূমি। পীঠ যত পাতলা হবে, নিঃসারক সংগ্রাহক তড়িৎক্ষেত্র তত বেশি শক্তিশালী হবে। পাতলা পীঠে অল্প প্রবাহ প্রবেশ করালেই তার প্রবাহ বিশাল আকারে বর্তনীতে পড়বে। ফলে প্রবাহ লাভও বৃদ্ধি পাবে। তাই ট্রানজিস্টরের ভূমি অধিকতর পাতলা রাখা হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পীঠ প্রবাহ, IB=0.006 mA
নিঃসারক প্রবাহ, IE=0.48 mA
সংগ্রাহক প্রবাহ, IC=?
প্রবাহ বিবর্ধন গুণক, α=?

∵IE=IC+IB∴IC=IE−IB

আমরা জানি,

α=ICIE=IE−IBIE=0.48−0.0060.48=0.9875

∴বিবর্ধন গুণক,α=0.9875   (উত্তর)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রদর্শিত ট্রানজিস্টরের সাহায্যে বিবর্ধক বর্তনী তৈরি সম্ভব। n-p-n ট্রানজিস্টরকে বিবর্ধক হিসেবে ব্যবহার করতে বেগ ও অ্যামিটারের মধ্যে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয় এবং কালেকটর এবং অ্যামিটারের মধ্য থেকে আউটপুট নেওয়া হয়। এসি সিগন্যাল ভোল্টেজ উৎস ছাড়াও এখানে একটি ব্যাটারি ইনপুট সার্কিটে ব্যবহার করা হয়। এই ডি.সি ভোল্টেজকে বলা হয় বায়াস ভোল্টেজ এবং এর মান এমন হয় যেনো এসি সিগন্যালের ঋণাত্মক অর্ধেক সময়েও অ্যামিটার বেস জংশন সম্মুখ ঝোঁকে থাকে। অ্যামিটার বেস জংশনে প্রযুক্ত সিগন্যালের ঋণাত্মক অর্ধাংশের সময় জঙ্গশনটির সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায়। ফলে অধিক পরিমাণ ইলেক্ট্রন অ্যামিটার থেকে বেসের মধ্য দিয়ে কালেকটরে প্রবাহিত হয় এবং কালেকটরের প্রবাহ বৃদ্ধি পায়। এই বর্ধিত কালেক্টর প্রবাহ কালেক্টরের ভর রোধ R_L তে অধিক পরিমাপে বিভব পতন ঘটায়। সিগন্যালের ঋণাত্মক অর্ধাংশের জন্য অ্যামিটার বেস জংশনের সম্মুখ ঝোঁক কমে যায়। ফলে কালেক্টরের প্রবাহ মাত্রাও কমে যাবে। কালেক্টরে প্রবাহ কম হওয়ায় বর্তনীর আউটপুট ভোল্টেজ কম হবে। সুতরাং এভাবে n-p-n ট্রানজিস্টর বিবর্ধিত আউটপুট তৈরি করে।

                                   

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”