A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — তড়িৎ রসায়ন🔢 সৃজনশীল নং ৪৭🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জৈব যৌগের অণুতে কোনো কার্বন পারমাণুর সঙ্গে অন্য চারটি ভিন্নধর্মী একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকলে ঐ কার্বনকে কাইরাল কার্বন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্যালভানিক কোষের অ্যানোড ঋণাত্মক হলেও তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড ধনাত্মক হয়। কারণ, উভয় কোষে ধাতব পরমাণু ও ধাতব আয়নের জারণ প্রক্রিয়ায় নির্গত ইলেকট্রনের উৎস ভিন্ন হয়ে থাকে। আবার, গ্যালভানিক কোষের জারণ অর্ধ-বিক্রিয়া অ্যানোডে ও তড়িৎ কোষের জারণ অর্ধ-বিক্রিয়া ক্যাথোডে ঘটে থাকে। তাই গ্যালভানিক কোষের অ্যানোড ঋণাত্মক হলেও তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড ধনাত্মক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়ায়,

উপরের বিক্রিয়াটি থেকে দেখা যাচ্ছে যে, P যৌগটি হলো বিউটালডিহাইড অর্থাৎ অ্যালডিহাইড। নিচে অ্যালডিহাইড শনাক্তকরণ বিক্রিয়া দেওয়া হলোঃ

টলেন বিকারক পরীক্ষাঃ অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে। টলেন বিকারকের মূল উপাদান হলো ডাই অ্যামিনো সিলভার হাইড্রঅক্সাইড [Ag(NH3 )2]OH। অ্যালডিহাইডকে টলেন বিকারকের সাথে নিয়ে 50°-60° C তাপমাত্রায় 2-3 মিনিট গরম করলে যদি পরীক্ষা নলের ভেতর সাদা সিলভার দর্পণ সৃষ্টি হয় তবে অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত হয়।

(সাদা সিলভার দর্পণ) (অ্যামোনিয়াম বিউটানয়েট)

ফেলিং দ্রবণ পরীক্ষাঃ কপার সালফেট ও সোডিয়াম হাইড্রোঅক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টারটারেটকে ফেলিং দ্রবণ বলে। অ্যালডিহাইডকে পরীক্ষা নলে নিয়ে তাতে ফেলিং দ্রবণ মিশ্রিত করে গরম পানিতে 2-3 মিনিট যাবত গরম করলে যদি পাত্রে লালচে বর্ণের অধঃক্ষেপ (Cu2 O) সৃষ্টি হয় তবে অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন করে পাই,

উদ্দীপকে, Q অর্থাৎ 2 ব্রোমো-বিউটেন ও 1-ব্রোমো-বিউটেন অর্থাৎ R যৌগদ্বয়ের মধ্যে শতকরা পরিমাণ একই হবে না। এখানে, 2 ব্রোমো বিউটেন 90% ও 1 ব্রোমো বিউটেন হবে 10%। নিচে মার্কনিভের নিয়ম অনুসারে বর্ণনা করা হলোঃ 
মার্কনিভের নিয়মানুসারে, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক (HBr) বিক্রিয়ায় iso-বিউটাইল ব্রোমাইড যৌগটি প্রধান উৎপাদ হিসেবে পাওয়া যায়।
১ম ধাপঃ এই ধাপে H..Br থেকে ইলেক্ট্রোফাইলরূপে H^+ আয়ন ও নিউক্লিওফাইলরূপে ব্রোমাইড আয়ন (Br ̅:) সৃষ্টি হয়। বিউটিনের π ইলেক্ট্রন দ্বারা ইলেক্ট্রোফাইল (H+ ) আকৃষ্ট হলে কমশক্তি সহযোগে অধিক স্থায়ী 2° কার্বোক্যাটায়ন অধিক সংখ্যায় সৃষ্টি হয়। এ ধাপের বিক্রিয়া ধীরগতিসম্পন্ন।

২য় ধাপঃ অস্থায়ী কার্বোক্যাটায়ন দ্রুত ব্রোমাইড আয়নের সাথে যুক্ত হয়ে বিউটাইল ব্রোমাইড উৎপন্ন করে।


তাহলে বলা যায় যে, উদ্দীপকের Q অর্থাৎ 2-ব্রোমো-বিউটেন যৌগটি শতকরা পরিমাণ 90% ও 1-ব্রোমো-বিউটেন যৌগটির শতকরা পরিমাণ 10% হবে।  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”