A. Nayan
A. Nayan
19 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কলির মায়ের মৃত্যুর…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

কলির মায়ের মৃত্যুর পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে। কলি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু কলির সৎ মা ও তার বাবা জোর করে এক বৃদ্ধের সাথে বিয়ে ঠিক করে। কিশোরী কলি বাধ্য হয়ে বিদ্যালয়ের শিক্ষককে জানায়। শিক্ষক আইনের আশ্রয় নিয়ে কলির বিয়ে বন্ধ করেন। তাকে নতুন জীবনের সন্ধান দেন। কলির বাবাও তার ভুল বুঝতে পারে।

উত্তর:

‘আমি যেন বার্তাবাহক’ বুঝিয়ে লেখো।

উত্তর:

পির সাহেবের অতিরিক্ত ডাকাডাকিতে বিরক্ত হয়ে হাশেম আলি নিজের সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলে।

হাশেম আলিদের বজরায় আশ্রয় নেয় বহিপীর। এর আগে ঘটনা ক্রমে আশ্রয় পায় বহিপীরের পলাতক স্ত্রী তাহেরা। দু’জনে বজরার দুটি কামরায় অবস্থান নেয়। তাহেরা থাকে হাশেম আলির মায়ের সাথে এক কামরায় আর বহিপীর থাকে হাশেম আলির বাবার সাথে অন্য কামরায়। উভয় কামরার খবরা খবর আদান-প্রদানের দায়িত্ব পড়ে হাশেম আলির উপর। হাশেম আলি তাহেরার মনোভাব ও খবর বহিপীরের কাছে নিয়ে যায় আবার বহিপীরের কথা তাহেরার কাছে বলে। কিন্তু হাশেম চায় না বহিপীরের কাছে তাহেরা ফিরে যাক এবং তাহেরাও তা চায় না। কিন্তু পির তাহেরাকে পাওয়ার জন্য বিভিন্ন মতলব আটেন যা হাশেমের ভালো লাগে না। এমন করতে করতে দিন পেরিয়ে রাত হয়ে যায়। তারপরও পির আবার হাশেমকে ডাকেন। এতে ক্ষুদ্ধ হয়ে হাশেম প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে নিজের বিরক্তি প্রকাশ করে।

উত্তর:

উদ্দীপকের কলি ‘বহিপীর’ নাটকের তাহেরা চরিত্রের প্রতিনিধিত্ব করে।

‘বহিপীর’ নাটকের অন্ধ পির ভক্ত তাহেরার বাবা-মা পীরের খুশির জন্য কোনোকিছু বিচার বিবেচনা না করে এবং তাহেরার মতামতকে তোয়াক্কা না করে তাহেরাকে বিয়ে দেন। কিন্তু তাহেরা বাস্তববাদী। এজন্য সে বাবা-মায়ের সিদ্ধান্তকে মেনে না নিয়ে প্রতিবাদ করে। নিরূপায় তাহেরা বিয়ের আসর থেকে পালিয়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ায়। তারপর আশ্রয় পায় হাশেম আলিদের বজরায়। হাশেম আলির মা তাকে পিরের মাহাত্ম্য বুঝিয়ে তার সাথে চলে যাওয়ার কথ বললে সে আত্মহত্যা করতে উদ্ধত হয়।

উদ্দীপকে কলিও সচেতন ও আধুনিকচেতা। তাই সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু কলির সংমা ও তার বাবা জোর করে এক বৃদ্ধের সাথে তার বিয়ে ঠিক করে। কিশোরী কলি বাধ্য হয়ে স্কুলের শিক্ষককে জানায়। শিক্ষক আইনের আশ্রয় নিয়ে কলির বিয়ে বন্ধ করে তাকে নতুন জীবনের সন্ধান দেন। তাই বলা যায়, উদ্দীপকের কলি ‘বহিপীর’ নাটকের তাহেরার চরিত্রের প্রতিনিধিত্ব করে।

উত্তর:

"উদ্দীপকে বিদ্যালয়ের শিক্ষক এবং ‘বহিপীর’ নাটকের হাশেম সমচেতনায় বিশ্বাসী"-মন্তব্যটি যথার্থ।

‘বহিপীর’ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হাশেম। সে জমিদার হাতেম আলির ছেলে। জমিদারের ছেলে হলেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। বরং সে অত্যন্ত মানবিক গুণে গুণাম্বিত একজন সুপুরষ ছিল। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সে মানবিকতার পরিচয় দিয়েছিল। বৃদ্ধ বহিপীর যখন জোরপূর্বক তাহেরাকে বিয়ে করে এবং নিজের সাথে করে নিয়ে যেতে চায় তখন হাশেম তাহেরাকে পিরের হাত থেকে বাঁচিয়েছিল। এমনকি তাহেরাকে নিয়ে পাড়ি জমিয়েছিল অজানার উদ্দেশ্যে।

উদ্দীপকে আমরা সামাজিক অসঙ্গতির একটি চিত্র দেখতে পাই। সেখানে এক বাবা ও সৎমা তাদের মেয়ে কলিকে অধিক বয়স্ক এক বৃদ্ধের সাথে বিয়ে ঠিক করে। কিন্তু এ অসম বিয়েতে ঘোর আপত্তি জানায় কলি। কিশোরী কলি বাধ্য হয়ে বিদ্যালয়ের শিক্ষককে ঘটনাটি জানায়। শিক্ষক অবস্থা দেখে আইনের আশ্রয় নিয়ে কলির বিয়ে বন্ধ করেন। শিক্ষক কলিকে নতুন জীবনের সন্ধান দেন এবং কলির বাবা ও তার ভুল বুঝতে পারে।

উদ্দীপকের শিক্ষকের সঙ্গে ‘বহিপীর’ নাটকের হাশেম আলির মিল খুঁজে পাওয়া যায়। উভয়ে বৃদ্ধের সাথে বিয়ে হওয়া বা ঠিক হওয়া তাহেরা ও কলির বিয়ে ভেঙ্গে দেয়। তারা এ অনিয়ম মেনে নিতে পারেনি। তারা নতুন দিনের অগ্রপথিক, তাই তারা সমচেতনায় বিশ্বাসী।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কলির মায়ের মৃত্যুর…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)”