A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোনো চাকার ভর…’ যশোর বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৫০🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কোনো চাকার ভর 10 kg এবং ব্যাসার্ধ 0.5 m. চাকার ঘূর্ণন বেগ 500 rpm. চাকাটি ঘূর্ণনরত অবস্থায় 6855 N-m বাধাদানকারী টর্ক প্রয়োগ করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় যাতে করে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঐ কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক, ঐ নির্দিষ্ট অক্ষের সাক্ষেপে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ঐ নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তু - কণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পানিভর্তি বালতি উল্লম্ব তলে পাক খাওয়ার সময় বৃত্তাকার পথে ঘোরার প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয় অনুভূমিক লম্ব বল। এই বলের উপস্থিতির ফলে সৃষ্টি হয় ঊর্ধ্বমুখী ঘর্ষণ বল যা পানিভর্তি বালতি ও পানির ওজনকে প্রশমিত করে। তাই উল্লম্ব তলে দ্রুত ঘূর্ণনরত পানিভর্তি বালতির পানি পড়ে যায় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, চাকাটির কৌণিক বেগ,

ω=500rpm=500×2πrad60 s=52.36rads−1

চাকার ভর, m = 10 kg
চাকার ব্যাসার্ধ, = 0.5 m
চাকাটির ঘূর্ণন গতিশক্তি,

E=12Iω2=12×12mr2×ω2=14×10 kg×(0.5 m)2×(52.36rads−1)2=1713.481 J

অতএব, উদ্দীপকের চাকার ঘূর্ণন গতিশক্তি 1713.481 J.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, চাকার ভর, m = 10 kg

চাকার ব্যাসার্ধ, r = 0.5 m

∴ চাকার জড়তার ভ্রামক, I=12mr2

=12×10 kg×(0.5 m)2=1.25 kg−m2

চাকার আদি কৌণিক বেগ, ω0=52.36rads−1

চাকার শেষ কৌণিক বেগ, ω=0
টর্ক, τ=−6855 N−m

আমরা জানি,

বাτ=Iα=I×ω−ω0t বা, t=I×ω−ω0τ=1.25 kg−m2×0−52.36rads−1−6855 N−m∴t=9.55×10−3 s

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় t < 10 s 

অতএব, উদ্দীপকের চাকাটি 10s এর অনেক আগে থামবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোনো চাকার ভর…’ যশোর বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”