A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোনো এক সময়…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৬৯🏢 প্রতিষ্ঠান সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কোনো এক সময় পর্যবেক্ষণ করে দেখা গেল, 1 মোল তেজস্ক্রিয় পদার্থে 1 বৎসর পরে 5×1023 সংখ্যক পরমাণু অক্ষত থাকে। পরবর্তী বৎসরেও তেজস্ক্রিয় পদার্থটি পর্যবেক্ষণ করা হলো। [NA=6.02×1023]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পারমাণবিক ভর একক বা amu বলতে 6C12 পরমাণুর ভরের 112 অংশকে বুঝায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'অতি বেগুনি বিপর্যয়' একটি ঐতিহাসিক পদার্থবিজ্ঞানের সমস্যা। যা কৃষ্ণবস্তুর বিকরণ ব্যাখ্যায় চিরায়ত পদার্থবিজ্ঞানের ব্যর্থতাকে নির্দেশ করে। চিরায়ত পদার্থবিজ্ঞানের মতে, কৃষ্ণবস্তুর বিকিরণ উচ্চ কম্পাঙ্কের অঞ্চলে অসীম হয়ে যাবে যা পরীক্ষণের ফলাফলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটিকেই অতি বেগুনি বিপর্যয় বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,
কক্ষপথ সংখ্যা, n=4
প্লাঙ্কের ধ্রুবক, h=6.626×10−34Js
আমরা জানি,
কৌণিক ভরবগে,

L=n h2π=4×6.626×10−342×3.1416
=4.218×10−34 kg m2 s−1

অতএব, তেজস্ক্রিয় মৌলটির ৪র্থ কক্ষপথের ইলেক্ট্রনের কৌণিকম ভরবেগ 4.218×10−34 kg m2 s−1.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

শুরুতে অক্ষত পরমাণুর সংখ্যা, N0=6.02×1023

1 বছর পর পরমাণুর সংখ্যা, N=5×1023

∴ প্রথম 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা,

N1=N0−N=1.02×1023 টি

আমরা জানি,

N=N0e−λt

বা, 5×1023=6.02×1023e−λ×1

বা, −λ=ln⁡(56.02)

∴λ=0.18565 year −1

পরবর্তী 1 বছরের শুরুতে অক্ষত পরমাণুর সংখ্যা, N0′=5×1023 টি

∴1 বছর পর অক্ষত পরমাণুর সংখ্যা,

N′=N0′e−λt=5×1023×e−0.18565×1

=4.153×1023 টি

∴ পরবর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা,

N2=N0′−N′=5×1023−4.153×1023

=8.472×1022 টি

যেহেতু N1>N2

সুতরাং বলা যায় প্রথম বৎসরে বেশি সংখ্যক পরমাণু ভাঙে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোনো এক সময়…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”