| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘কোনো একদিন আবহাওয়া…’ ঢাকা বোর্ড ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

কোনো একদিন আবহাওয়া রিপোর্টে বরিশালের শিশিরাঙ্ক 15.5° C । বায়ুর তাপমাত্রা 25° C এবং 15° C, 16°C ও 25° C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১০
যেকোনো তাপমাত্রায় কেবল তরল পদার্থের উপরিতল থেকে তরল ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতি হলো বাষ্পায়ন।
মেঘমুক্ত দিনে বাতাসের আর্দ্রতা সহনীয় সীমার মধ্যে থাকায় মেঘমুক্ত দিন আরামদায়ক। মেঘমুক্ত দিনের আর্দ্রতা মেঘময় দিনের আর্দ্রতা হতে কম থাকে। এজন্য শরীরের ঘাম দ্রুত শুকিয়ে যায়। ঘাম বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ শোষণ করে, এজন্য আমরা শীতল অনুভব করি। ফলে মেঘমুক্ত দিনে সাধারণ মেঘময় দিন হতে বেশি আরাম অনুভব হয়।
এখানে, 15° C থেকে 16° C তাপমাত্রার মধ্যে 1° C তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন
তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন
∴ বরিশালে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ,
বায়ুর তাপমাত্রায় বরিশালের সম্পৃক্ত বাষ্পচাপ,
∴ বরিশালের আপেক্ষিক আর্দ্রতা,
অতএব, বরিশালের আপেক্ষিক আর্দ্রতা 54.43%
দেওয়া আছে, বরিশাল হতে কুয়াকাটা বেশি অস্বস্তিকর। অতএব, কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতা বরিশাল হতে বেশি।
প্রশ্নমতে, উভয় স্থানের তাপমাত্রা সমান,
∴ কুয়াকাটার শিশিরাঙ্ক > বরিশালের শিশিরাঙ্ক।
যেহেতু, কুয়াকাটার শিশিরাঙ্কের মান বরিশালের শিশিরাঙ্ক হতে বেশি সেহেতু সেলসিয়াস হতে তাপমাত্রা হ্রাস পেলে কুয়াকাটার শিশিরাঙ্কের তাপমাত্রায় আগে পৌঁছানো যাবে।
অতএব, কুয়াকাটায় শিশির ও কুয়াশা সৃষ্টির সম্ভাবনা বেশি।