A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোনো একদিন ঢাকার…’ যশোর বোর্ড ২০২১ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ২৫🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কোনো একদিন ঢাকার তাপমাত্রা 35°C এবং শিশিরাঙ্ক 19.4 °C। ঐ একই সময়ে চট্টগ্রামে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক ও শিক্ত বাল্বের পাঠ যথাক্রমে 35°C এবং 30°C পাওয়া গেল । [35°C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.60 ও 19 °C, 20°C, 27 °C এবং 35°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 16.5, 17.7, 26.78 এবং 42.16 mm পারদ।]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপমাত্রা স্থির থাকলে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার ওপর প্রযুক্ত চাপের ব্যাস্তানুপাতিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট স্থানের বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। কোনো স্থানের শিশিরাঙ্ক 19.42°C বলতে বোঝায় যে, উক্ত স্থানের তাপমাত্রা 19.4°C হলে স্থানটি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। 

অর্থাৎ 19.4°C তাপমাত্রায় আপেক্ষিক আদ্রতা হবে ১০০% ফলে উক্ত স্থানে জলীয় বাষ্প শিশির কণা আকারে ঝরে পড়তে শুরু করবে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

35°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ,

F = 42.16 m Hg

(20-19)°C = 1°C এর জন্য সম্পৃক্ত জলীয়বাষ্প চাপের পার্থক্য 

      = (17.7 -16.5) mmHg

      = 1.2 mmHg

(19.4 = 19°C) = 0.4°C এর জন্য সম্পৃক্ত জলীয়বাষ্প চাপের পার্থক্য,

      = (1.2 × 0.4) mm Hg = 0.480 mm Hg

19.4°C তাপমাত্রায় অর্থ্যাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ,

        = 16.5 + 0.480 mm Hg

        = 16.98 mm Hg

আপেক্ষিক আর্দ্রতা, R=fF×100%=16.9842.16×100%=40.28%

ঐদিন ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ছিল 40.28%

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, 

 শুষ্ক বাল্বের তাপমাত্রা,

 θ1 = 35°C

 সিক্ত বাল্বের তাপমাত্রা,

 θ2= 30°C

গ্লেইসারের উৎপাদক,

G = 1.60

শিশিরাঙ্ক, θ = ?

চট্টগ্রামের ক্ষেত্রেঃ 

θ=θ1−G(θ1−θ2)=35−1.60(35−30)=27∘C

27°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ,

           f = 26.78 mm Hg

35°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ,

           F = 42.16 mm Hg

আপেক্ষিক আর্দ্রতা, R =  

  (27°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ)/(35°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ) × 100%

আপেক্ষিক আর্দ্রতা, R=fF×100%=26.7842.16×100%=63.52%

‘গ’ হতে পাই, ঢাকার আপেক্ষিক আর্দ্রতা = 40.28%

      R < R’সুতরাং ঢাকায় ঘাম দ্রুত শুকাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোনো একদিন ঢাকার…’ যশোর বোর্ড ২০২১ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”