A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোনো একদিন কুয়াকাটায়…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৫২🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কোনো একদিন কুয়াকাটায় একটি আর্দ্রতামাপক যন্ত্রে আর্দ্র ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ পাওয়া গেল যথাক্রমে 25°C ও 28° C। এখানে আপেক্ষিক আর্দ্রতা 70% এর কাছাকাছি হলেই বৃষ্টিপাত শুরু হয়। 22° C, 24° C ও 28° C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 19.83 × 10-3 m পারদ চাপ, 22.38 × 10-3 m পারদ চাপ ও 28.35 × 10-3 m পারদ চাপ। 28°C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.67।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমাদের স্বাচ্ছন্দ্যবোধ অনেকাংশে আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভরশীল। আমাদের শরীর থেকে প্রতিনিয়ত ঘাম বের হয়। এ ঘাম শুকানোর হার নির্ভর করে বায়ুর জলীয়বাষ্প তথা আপেক্ষিক আর্দ্রতার ওপর। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে, ফলে বাষ্পায়ন বেশি হয়। শরীরের ঘাম বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় সুপ্ততাপ আমাদের শরীর থেকে সংগ্রহ করে, ফলে শরীর কিছু তাপ হারায় এবং আমরা ঠান্ডা অনুভব করি। কিন্তু যদি বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হয় অর্থাৎ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় তবে শরীরের ঘাম কম শুকায় এবং আমরা অস্বস্তিবোধ করি। বর্ষাকালে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে আমাদের অস্বস্তিবোধ হয়। পক্ষান্তরে শীতকালে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে বলে আপেক্ষিক আর্দ্রতার মানও কম থাকে। আর আপেক্ষিক আর্দ্রতা কম থাকার কারণে বর্ষাকাল অপেক্ষা শীতকাল আরামদায়ক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ1=28∘C
আর্দ্র বাল্বের তাপমাত্রা, θ2=25∘C
28∘C তাপমাত্রায় প্লেইসারের উৎপাদক, G=1.67
শিশিরাঙ্ক, θ= ?

আমরা জানি, 

θ=θ1−G(θ1−θ2)=28∘C−1.67(28∘C−25∘C)=22.99∘C

 

অতএব, ঐ দিন শিশিরাঙ্ক 22.99°C।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বায়ুর তাপমাত্রা বা, 28° C তাপমাত্রায় সম্পৃক্ত বায়ুচাপ,

F=28.35×10−3 m(Hg)

শিশিরাঙ্ক, θ=22.99∘C (গ হতে)

(24°C - 22° C) বা 2° C তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধি পায়
=(22.38×10−3−19.83×10−3)m(Hg)=2.55×10−3 m(Hg)

 

∴ (22.99° C-22° C) = 0.99° C তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত বাষ্পচাপ

বৃদ্ধি পায় =2.55×10−3×0.992=1.26225×10−3 m(Hg)

 

∴ 22.99° C তাপমাত্রায় বা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ,

f=(19.83×10−3+1.26225×10−3)m(Hg)=21.09225×10−3(Hg)

 

এখন, আপেক্ষিক আর্দ্রতা,

R=f F×100%=21.09225×10−328.35×10−3×100%=74.4%

 

উদ্দীপক অনুযায়ী, কুয়াকাটায় আপেক্ষিক আর্দ্রতা 70% এর কাছাকাছি হলেই বৃষ্টিপাত শুরু হয়।

এখানে, R > 70%

সুতরাং উক্ত দিনে কুয়াকাটায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোনো একদিন কুয়াকাটায়…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”