A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোনো একদিন ল্যাবরেটরিতে…’ ঢাকা বোর্ড ২০১৭ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৮🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কোনো একদিন ল্যাবরেটরিতে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ 30°C এবং সিক্ত বাল্বের পাঠ 28°C পাওয়া গেল। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ও গ্লেইসারের উৎপাদকের মান নিচের সারণি-১ এ প্রদত্ত হলো:

সারণি-১

তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ (mHg) গ্লেইসারের উৎপাদক
26°C
28°C
29°C
30°C
25.21 x 10-3
28.35 x 10-3
29.93 x 10-3
31.83 x 10-3
1.69
1.67
1.66
1.65

 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তুকে বলের প্রভাবে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে যদি মোট কাজের পরিমাণ শূন্য হয় তবে ঐ বলকে সংরক্ষণশীল বল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এ স্থিতিস্থাপক সীমা ও স্থিতিস্থাপক ক্লান্তির মধ্যে প্রধান পার্থক্য হলো প্রযুক্ত বলে যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে বা প্রযুক্ত বল অপসারিত হলে সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে, তাই স্থিতিস্থাপক সীমা। অপরদিকে স্থিতিস্থাপক সীমার মধ্যেও যদি কোনো বস্তুতে বল আরোপ করে অধিক সময় রেখে দেওয়া হয় বা বার বার বল প্রয়োগ ও অপসারণ করা হয় তবে দেখা যায় বল অপসারণ করলেও বস্তু আর পূর্বের অবস্থায় ফিরে আসে না। এটিই স্থিতিস্থাপক ক্লান্তি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, শুষ্ক বাল্বের পাঠ, θ1=30∘C
সিক্ত বাল্বের পাঠ, θ2=28∘C
30∘C তাপমাত্রায় গ্লেইসারের
উৎপাদক, G=1.65
শিশিরাঙ্ক = θ

আমরা জানি,
θ1−θ=G(θ1−θ2)
বা, θ=θ1−G(θ1−θ2)
=30∘C−1.65(30∘C−28∘C)
=26.7∘C

আবার, (28−26)∘C বা 2∘C এর জন্য বায়ুচাপ বৃদ্ধি পাবে
(28.35−25.21)×10−3 mHg বা, 3.14×10−3 mHg

এবং 0.7∘C এর জন্য বায়ুচাপ বৃদ্ধি পাবে 3.14×10−3×0.72 mHg
বা, 1.099×10−3 mHg
∴26.7∘C এর জন্য সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ,
f=(25.21×10−3+1.099×10−3)mHg
=26.309×10−3 mHg
আমরা জানি,
আপেক্ষিক আর্দ্রতা, R=f F×100%
=26.309×10−3 mHg31.83×10−3 mHg×100%
[∵30∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাম্প চাপ, F=31.83×10−3 mHg]
=82.65%

অতএব, ঐ দিন আপক্ষিক আর্দ্রতা ছিন 82.65%।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, শুষ্ক বাল্বের পাঠ, θ1=30∘C
সিক্ত বাল্বের পাঠ, θ2=28∘C
1∘C তাপমাত্রা কমালে শুষ্ক বাল্বের পাঠ হবে,
θ3=30∘C−1∘C=29∘C
29∘C তাপমাত্রায় গ্লেসাইরের উৎপাদক, G=1.66
আমরা জানি, θ3−θ=G(θ3−θ2)
বা, θ=θ3−G(θ3−θ2)
=29∘C−1.66(29∘C−28∘C)=27.34∘C
'গ' নং প্রশ্নোত্তর থেকে পাই, 30∘C তাপমাত্রায় শিশিরাঙ্ক =26.7∘C উপরের গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় ঐ দিনের তাপমাত্রা হঠাৎ 1∘C কমালে (27.34∘C−26.7∘C) বা 0.64∘C শিশিরাঙ্ক বৃদ্ধি পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোনো একদিন ল্যাবরেটরিতে…’ ঢাকা বোর্ড ২০১৭ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”