A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোনো একদিন সেলিম…’ ২০২৫ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — ভেক্টর🔢 সৃজনশীল নং ১০৬📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কোনো একদিন সেলিম ও মুরাদ কোনো স্থানে দাঁড়িয়ে ছিল। তখন বাতাসের বেগ 5 m s−1 যা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহতি হচ্ছিল। এমন সময় 3 m s−1 বেগে বৃষ্টি পড়তে শুরু করল। বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম দক্ষিণ থেকে উত্তরে এবং মুরাদ উত্তর থেকে দক্ষিণে 7 m s−1 বেগে চলতে শুরু করল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটি কণার দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিই জড়তার ভ্রামক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ কারণ টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপাত ওজন বৃদ্ধি পায়। ঠেলার সময়, F বলের উল্লম্ব উপাংশ F sin θ খাড়া নিচের দিকে ক্রিয়া করে। ফলে ট্রলির আপাত ওজন বেড়ে যায়। এক্ষেত্রে ঘর্ষণ বল বৃদ্ধি পায়।
অর্থাৎ, Wa=W+Fsin⁡θ

তাই লন রোলারকে ঠেলা কষ্টকর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বৃষ্টির বেগ, vr=3 m s−1

বাতাসের বেগ, va=5 m s−1

বৃষ্টির লব্ধি বেগ, w বৃষ্টির বেগ vr এর

সাথে θ কোণ উৎপন্ন করলে আমরা পাই,

বাtan⁡θ=vavr বা, θ=tan−1⁡(5 m s−13 m s−1)=tan−1⁡(1.667)=59.036∘

অতএব দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে 59.036° কোণে আঘাত করবে।

বৃষ্টির লব্ধি বেগ, w

=vr2+va2=(3 m s−1)2+(5 m s−1)2=5.8309 m s−1

উক্ত অংশ থেকে দেখা যায় যে, দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে 5.8309 m s−1 বেগে এবং 59.036° কোণে আঘাত করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বৃষ্টির বেগ, vr=3 m s−1

বাতাসের বেগ, va=5 m s−1

সেলিম এবং মুরাদ উভয়ের বেগ, vm=vs=7 m s−1

সেলিমের ক্ষেত্রে:

অতএব সেলিমের সাপেক্ষে বাতাসের বেগ, (উভয় একই দিকে)

vas=vs−va=7 m s−1−5 ms−1=2 m s−1

বৃষ্টি থেকে রক্ষা পেতে সেলিম বৃষ্টির সাথে θ1 কোণ উৎপন্ন করলে আমরা পাই,

বাtan⁡θ1=vasvr=2 m s−13 m s−1=0.667 বা, θ1=tan−1⁡(0.667)=33.7∘

মুরাদের সাপেক্ষে বাতাসের বেগ,

vam=vm−(−va) উভয় বিপরীত দিকে

=vm+va

=7 m s−1+5 m s−1=12 m s−1

∴ বৃষ্টি থেকে রক্ষা পেতে সেলিম বৃষ্টির সাথে θ2 কোণ উৎপন্ন করলে,

tan⁡θ2=|−vam|vr=12 m s−13 m s−1=4

বা, θ2=tan−1⁡4=75.96∘

এখানে, θ1≠θ2

অর্থাৎ চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে একই কোণে ছাতা ধরতে হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোনো একদিন সেলিম…’ ২০২৫ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”