A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোনো কোনো বিশেষ…’ কুমিল্লা বোর্ড ২০২২ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৪২🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কোনো কোনো বিশেষ জিনের হোমোজাইগাস অবস্থায় 

অবস্থানের কারণে সন্তানের মৃত্যু ঘটতে পারে। এসব ঘটনা প্রকৃতপক্ষে মেন্ডেলীয় অনুপাত ৩:১ এর ব্যতিক্রম।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন ১জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ আকারে প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 যেসব অঙ্গ একসময় পূর্বপুরুষের দেহে সুগঠিত ও কার্যক্ষম ছিল, কিন্তু পরবর্তী পুরুষের দেহে গুরুত্বহীন, অগঠিত এবং অকার্যকর অবস্থায় আছে তাদের নিস্ক্রিয় অঙ্গ বলে।

 

বিবর্তনের সাথে সাথে এসব অঙ্গ অগঠিত,ক্ষুদ্র। নিচে এর কিছু উদাহরণ দেওয়া হল-

১)লোম, ২)কানের পেশি,৩)আক্কেল দাত,৪)উপপ্ললব, ৫) পুচ্ছাস্থি ইত্যাদি। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 

উদ্দীপকের ঘটনার জন্য দ্বায়ী জিনটির নাম হল লিথাল জিন

লিথাল জিন মারন জিন নামেও পরিচিত। বিজ্ঞানী লুসিয়েন ক্যুয়েনো এ জিনের আবিষ্কারক। এটি মেন্ডেলের ১ম সুত্রের ব্যাতিক্রম। যেসব জিন হোমেজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে।  এর বৈশিষ্ট্য নিম্নোক্ত -

এ জিনের প্রভাবকে লিথালিটি বলে। এর প্রভাব প্রকট বা প্রচ্ছন্ন হতে পারে। প্রকট লথাকের ক্ষেত্রে জীব হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয়  অবস্থায়ই মারা যায়। ভ্রুনের পরিস্ফুটনের সময় বা এর আগেই জীব মারা যায় বলে প্রক্ট লিথাল পাওয়া যায় না।প্রচ্ছন্ন লিথান জিনের ক্ষেত্রে জীব কেবল হোমোজাইগাস অবস্থায় মারা যায়।

 

 লিখাল জিনের বৈশিষ্ট্য

 

১)লিথাল জিন এক প্রকার মিউট্যান্ট জিন (mutant gene) যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে।

২)প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থাতেই জীবের মৃত্যু ঘটাতে পারে কিংবা জীবের আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে।

৩)প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায় ।

৪)জীব জাইগোট বা ভ্রূণ অবস্থায় মারা যায় বলে লিথাল জিনের প্রভাব চোখে পড়ে না, তবে কোনো ক্ষেত্রে জীবের বয়স বৃদ্ধির সাথে সাথে এর প্রকাশ ঘটে ।

৫)লিথাল জিনের প্রভাবে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের F2 বংশের ফিনোটাইপিক অনুপাত ৩ : ১ এর পরিবর্তে ২:১ হয়

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 উদ্দীপকের ঘটনাটি হল লিথাল জিনের কার্যক্রম।

 

বিজ্ঞানী মেন্ডেল জিনতত্ত্বের ২টি সুত্র প্রদান করেন।যার মধ্যে ১ম সুত্রটি হল পৃথকীকরনের সুত্র। এই সুত্রের ব্যাতিক্রমও রয়েছে যার মধ্যে ১টি ব্যাতিক্রম হল লিথান জিন বা মারন জিন। এই জিনের প্রভাবে জীবের ফিনোটাইপিক অনুপাত ৩:১ এর পরিবর্তে ২:১ হয়।

যেসব জিন হোমেজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে এটি ১প্রকার মিউট্যান্ট জিন। জিনতত্ত্ববিদ লুসিয়েন কুনো এর আবিষ্কারক। সর্বপ্রথম ইদুরের মধ্যে এর প্রভাব লক্ষ্য করেন।ইদুরের হলুদ বর্ণের লোমের জন্য দ্বায়ী জিন (Y) যখন হোমোজাইগাস অবস্থায়(YY) উপস্থিত থাকে তখন মৃত্যু হয়।

মনে করি হলুদ রঙের জন্য দ্বায়ী জিন=Y

হলুদবিহীন রঙের জন্য দ্বায়ী জিন =y

জিনোটাইপ= Yy

পিতামাতা : ♀️                ×      ♂️

ফিনোটাইপ: হলুদাভ ইদুর ×হলুদাভ ইদুর

চেকারবোর্ড-। 

এভাবে৩:১ এর পরিবর্তে ২:১ অনুপাতে হলুদাভ,ও হলুদবিহীন ইদুরের জন্ম হয়। এটি মেন্ডেলের সুত্রে ব্যাতিক্রম। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোনো কোনো বিশেষ…’ কুমিল্লা বোর্ড ২০২২ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”