A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোনো মৌল ‘A’…’ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ২০২৬ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৪🏢 প্রতিষ্ঠান: আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

কোনো মৌল ‘A’ এর একটি পরমাণুর ভর

6.64×10−23 g

। মৌলটির প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান।

উত্তর:

পলিমারকরণ বিক্রিয়ায় যে ছোট অণুগুলো অংশগ্রহণ করে তাদের প্রত্যেকটিকে এক একটি মনোমার বলে।

উত্তর:

তৃতীয় শক্তিস্তরে f অরবিটাল নেই। কারণ তৃতীয় শক্তিস্তরের জন্য n = 3 এবং 1 = 0, 1, 2। জানা আছে, 1 এর মান 0, 1 ও 2 এর জন্য s, p. ও d অরবিটাল সম্ভব হয়। তাই তৃতীয় শক্তিস্তরে f orbital থাকে না।

উত্তর:

দেওয়া আছে, A মৌলের।টি পরমাণুর ভর

6.64×10−23 g

ধরি, প্রোটন সংখ্যা x । তাহলে নিউট্রন সংখ্যাও x ।

আমরা জানি, আপেক্ষিক পারমাণবিক ভর

=6.64×10−231.66×10−24

=40

সুতরাং, A মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর 40 ।

আবার, প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা

বা,

x+x=40

বা,

x=402=20

∴x=20

যেহেতু A মৌলটির প্রোটন সংখ্যা 20 তথা পারমাণবিক সংখ্যা 20 , সুতরাং মৌলটি ক্যালসিয়াম (Ca)।

উত্তর:

উদ্দীপকের A মৌলটি Ca(20) [গ থেকে পাই]। A মৌলের ইলেকট্রন বিন্যাস

2n2

সূত্রকে সমর্থন করে না। নিচে তা বিশ্লেষণ করা হলো-

Ca(20)

এর ইলেকট্রন বিন্যাস-

Ca(20)=1 s222 s22p683 s23p684 s22

2n2

সূত্র অনুসারে,
১ম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে

=2n2=2×12=2

টি।
২য় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে

=2n2=2×22=8

টি।
৩য় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে

=2n2=2×32=18

টি।
৪র্থ কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে

=2n2=2×42=32

টি।

কিন্তু Ca এর ৩য় কক্ষপথে মাত্র ৪টি ইলেকট্রন আছে। অর্থাৎ ৩য় কক্ষপথ পূর্ণ না করে ইলেকট্রন ৪র্থ কক্ষপথে প্রবেশ করেছে। এক্ষেত্রে

2n2

সূত্রটি সমর্থন করে না। এর কারণ 3d ও 4s অরবিটালের শক্তির মান,

3d এর জন্য,

(n+l)=3+2=5

4s এর জন্য,

(n+l)=4+0=4

এক্ষেত্রে, 3d অপেক্ষা 4s অরবিটালে শক্তির মান কম হওয়ায় আউফবাউ নীতি অনুসারে, কম শক্তি সম্পন্ন 4s অরবিটাল আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ করবে। তারপর 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ না করে 4 s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। তাতে ৩য় শক্তিস্তরে

2n2

নিয়ম অনুসারে 18 টি ইলেকট্রন পূর্ণ না করেই ৪র্থ শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করে। এজন্য

Ca(20)

এর ইলেকট্রন বিন্যাস

2n2

সূত্রকে সমর্থন করে না।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোনো মৌল ‘A’…’ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ২০২৬ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)”