A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোনো স্থানের পরীক্ষণে…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ১০০🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কোনো স্থানের পরীক্ষণে আবদ্ধ স্থানের বায়ুর তাপমাত্রা 19° C এবং শিশিরাঙ্ক 7.4° C পাওয়া গেল। শৈত্য প্রবাহের ঐ স্থানের তাপমাত্রা কমে 15° C হলো। 7° C, 8° C, 19° C তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ যথাক্রমে 7.5 mm, 8.2 mm এবং 16.5 mm পারদ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে দোলকের দোলনকাল দুই সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি, PV = nRT

বা, PV=mMRT বা, P=ρMRT বা, ρ=PMRT

বা, ρ∝1T অর্থাৎ গ্যাসের ঘনত্ব পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। যার অর্থ পরম তাপমাত্রা কমলে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায় এবং পরম তাপমাত্রা বাড়লে গ্যাসের ঘনত্ব হ্রাস পায়।
অতএব বলা যায়, নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার উপর নির্ভরশীল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, (8 – 7)° C = 1° C তাপমাত্রা বৃদ্ধির জন্য সম্পৃক্ত জলীয়বাষ্প চাপের বৃদ্ধি = (8.2 – 7.5) = 0.7 mm Hg

∴ (7.4 - 7)° C = 0.4° C তাপমাত্রা বৃদ্ধির জন্য সম্পৃক্ত জলীয়বাষ্প চাপের বৃদ্ধি = (0.7 × 0.4) = 0.28 mmHg

∴ শিশিরাঙ্ক (7.4)° C সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ,

f=(7.5+0.28)=7.78 mmHg

বায়ুর তাপমাত্রা (19° C) সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, F = 16.5 mm Hg

∴ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, 

R=fF×100%=7.7817.5×100%=47.15%

অতএব, উদ্দীপকের স্থানের আপেক্ষিক আর্দ্রতা 47.15%।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, 19° C ও 15° C তাপমাত্রায় ঐ স্থানের অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে P1 ও P2 হলে শিশিরাঙ্কের সংজ্ঞানুসারে,

P1 = 19°C তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ

= 7.4°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ

= 7.78 mm Hg

আবার, স্থানটি আবদ্ধ বলে বায়ুর আয়তন নির্দিষ্ট

∴P1P2=T1 T2=19+27315+273=292288

∴ পরিবর্তিত জলীয় বাষ্প চাপ,

P2=P1×T2 T1=7.78×288292

এখন, পরিবর্তিত শিশিরাঙ্ক t°C হলে, t°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ = 7.67 mm Hg

∴ (8.2 – 7.5) বা 0.7 mm Hg চাপের পরিবর্তন হয় (৪ – 7)° C বা 1°C তাপমাত্রা পরিবর্তনের জন্য

∴ (7.67 – 7.5) বা 0.17 mm Hg চাপ বৃদ্ধির জন্য

7°C থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে

=10.7×0.17∘C=0.24∘C

∴ শিশিরাঙ্কের পরিবর্তন = (7 +0.24)° C = 7.24° C

অতএব, তাপমাত্রার পরিবর্তনে ঐ স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাঙ্ক পরিবর্তিত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোনো স্থানের পরীক্ষণে…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”