A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোষ রসায়ন ক্লাসে…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – কোষ রসায়ন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — কোষ রসায়ন🔢 সৃজনশীল নং ২৯🏢 প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কোষ রসায়ন ক্লাসে শিক্ষক দুটি পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করছিলেন। এদের মধ্যে একটি আমরা প্রতিদিন বিভিন্ন খাবারের মাধ্যমে গ্রহণ করি। দ্বিতীয়টি সাধারণত গবাদিপশুরা গ্রহণ করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে মেটাবলিক বা বিপাকীয় নিউক্লিয়াস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্লোভার লিক মডেল হলো tRNA-এর গঠনগত একটি মডেল, যা বিজ্ঞানী R. Holley এবং তার সহকর্মীরা প্রণয়ন করেন। এই মডেল অনুযায়ী, tRNA একটি একসূত্রক লম্বা চেইন হলেও ভাঁজ হয়ে ক্লোভের পাতার মতো আকৃতি ধারণ করে। এতে ৫টি বাহু ও ৪টি ফাঁস থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিকোডন ফাঁস। যা mRNA এর কোডনের সাথে যুক্ত হয় এবং অন্য প্রান্তে থাকে অ্যামিনো এসিড সাইট, যেখানে অ্যামিনো এসিড যুক্ত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে নির্দেশিত ১ম যৌগটি হলো স্টার্চ, যা আমরা প্রতিদিন বিভিন্ন খাবারের মাধ্যমে গ্রহণ করি। নিচে স্টার্চের গঠন বর্ণনা করা হলো-
অ্যামাইলেজ ও অ্যামাইলো পেকটিন নামক দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত পদার্থ হলো স্টার্চ। উদ্ভিদে স্টার্চ সঞ্চিত পদার্থরূপে বিরাজ করে। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সৃষ্ট চিনির অধিকাংশই পরিবর্তিত হয়ে স্টার্চ এ পরিণত হয়। অসংখ্য গ্লুকোজ অণু নিয়ে স্টার্চ গঠিত। অ্যামাইলেজের গ্লুকোজ অণুগুলো পরস্পর কার্বনের ১-৪ স্থানে সংযুক্ত হয়। সাধারণত ২০০ - ১০০০ গ্লুকোজ অণু নিয়ে একটি অ্যামাইলেজ তৈরি হয়। এর অণুশৃঙ্খল অশাখ, অ্যামাইলোপেকটিন সাধারণত ২০০০ -২০০০০ গ্লুকোজ অণুবিশিষ্ট হয়। অ্যামাইলোপেকটিনের গ্লুকোজ অণুগুলো কার্বনের ১-৪ বন্ধন ছাড়াও ৫-১, ৬ বন্ধনে যুক্ত থাকে। এর অণুশৃঙ্খল শাখান্বিত। আলু, ধান, গম, ভুট্টা, কলা ইত্যাদির স্টার্চে শতকরা ২২ ভাগ অ্যামাইলেজ এবং ৭৮ ভাগ অ্যামাইলোপেকটিন থাকে। স্টার্চের আণবিক সংকেত (C6H10O5)n।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ২য় যৌগটি হলো সেলুলোজ। নিচে এর গুরুত্ব মূল্যায়ন করা হলো-
১. উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত।
২. সেলুলোজ দিয়ে তন্তু তৈরি হয়, যা বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল।
৩. এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়।
৪. থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারী ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়।
৫. গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
৬. এটি অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়।
৭. ছত্রাক ও ব্যাকটেরিয়া হতে উৎপাদিত সেলুলোজ বর্তমানে বায়োটেকনোলজিতে ব্যবহৃত হচ্ছে।
৮. নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র তৈরিতে সেলুলোজ প্রধান উপাদান হিসেবে যান্ত্রিক সাহায্য প্রদান করে থাকে।
৯. পরজীবী সেলুলোজ নামক উৎসেচক নিঃসৃত করে কাঠ হজমে সাহায্য করে।
১০. ফিল্টার পেপার, টিস্যু পেপার, প্যাকেজিং এর দ্রব্যসমূহ সেলুলোজ দিয়ে তৈরি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোষ রসায়ন ক্লাসে…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – কোষ রসায়ন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”