A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কোষের এক প্রকার…’ আনন্দ মোহন কলেজ ২০২৬ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — কোষ বিভাজন🔢 সৃজনশীল নং ৭৮🏢 প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কোষের এক প্রকার বিভাজনে সৃষ্ট কোষে ক্রোমোসোম সংখ্যা সমান থাকে এবং অন্য প্রকার বিভাজনে সৃষ্ট কোষে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়। উভয়ের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি নন-সিস্টার ক্রোমাটিডের 'X' আকৃতির জোড়াস্থলকে কায়াজমা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

DNA-এর ভাষাকে RNA এর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তরিত করাকে ট্রান্সলেশন বলে। এক কথায় mRNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে Translation বলে। এ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের tRNA অণুর প্রয়োজন হয়। নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আগত mRNA অণু রাইবোসোমের সঙ্গে যুক্ত হলে তখন এ প্রক্রিয়া সংঘটিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ১ম প্রকার কোষ বিভাজনটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এর শেষ তিনটি ধাপ হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। নিচে এই তিনটি ধাপের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

চিত্র: মাইটোসিস এর মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ পর্যায়

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন দুটি যথাক্রমে মাইটোসিস ও মিয়োসিস। এরা উদ্ভিদের জীবনে অপরিহার্য। নিচে তা ব্যাখ্যা করা হলো-
মাইটোসিস :
১. মাইটোসিসের মাধ্যমে নিউক্লিয়াস ও ও সাইটোপ্লাজমের ভারসাম্য বজায় থাকে। ফলে কোষের আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা ও গুণাগুণ একই রকম থাকায় দেহের বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হতে পারে।
২. মাইটোসিসের ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে।
৩. কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় থাকে।
৪. এককোষী জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে।
৫. জীবদেহের ক্ষতস্থান পূরণে মাইটোসিস অপরিহার্য।
৬. জীবকোষের কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট। এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে এদের পূরণ ঘটে।
৭. জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মিয়োসিস: মিয়োসিসের ফলে জননকোষ উৎপন্ন হয়। তাই যৌন জননক্ষম জীবে মিয়োসিস না ঘটলে বংশ বৃদ্ধি অসম্ভব।
১. মিয়োসিসের মাধ্যমে প্রত্যেকটি জীবে ক্রোমোসোম সংখ্যা-নির্দিষ্ট থাকে, এমনকি ধারাবাহিকভাবে এবং বংশানুক্রমে সন্তান-সন্ততির দেহকোষে ক্রোমোসোমের নির্দিষ্ট সংখ্যা অপরিবর্তিত থাকে।
২. মিয়োসিসের মাধ্যমে ক্রসিং ওভারের কারণে প্রজাতির অন্তর্গত জীবসমূহের মধ্যে স্বাতন্ত্র্য ও বৈচিত্র্য আসে। ক্রসিং ওভারের মাধ্যমে সংঘটিত জিন বিনিময়ে প্রজাতির মধ্যে যে জিনগত বৈষম্যের সৃষ্টি করে তা অভিব্যক্তির কাঁচামালরূপে ব্যবহৃত হয়।
৩. যেসব জীবের জীবনচক্রে জনুঃক্রম আছে সেখানে মিয়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে।
উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, মাইটোসিস এবং মিয়োসিস উভয় ধরনের কোষ বিভাজন জীবজগতে অতীব গুরুত্বপূর্ণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কোষের এক প্রকার…’ আনন্দ মোহন কলেজ ২০২৬ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”