| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের…’ হলিক্রস কলেজ ২০২৪ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে দ্বিপ্রকোষ্ঠী ও চার প্রকোষ্ঠী হৃৎপিণ্ডের গঠন দেখা যায়। ১ম বৈশিষ্ট্যধারী হূৎপিণ্ডের মধ্য দিয়ে শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্তের সঞ্চালন দেখা যায় এবং ২য় প্রাণীদের ক্ষেত্রে অক্সিজেনযুক্ত ও অক্সিজেনবিহীন উভয় ধরনের রক্তের সংবহন বিদ্যমান যা সবচেয়ে উন্নত।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
কোনো অঙ্গের কৈশিকজালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে সেখানে পুনরায় জালিকায় বিভক্ত হয়। এ ধরনের রক্ত সংবহন হলো পোর্টাল সংবহন।
রুই মাছের দু'পাশের ল্যাটেরাল অ্যাওর্টা পশ্চাতে একীভূত হয়ে ডর্সাল অ্যাওর্টা গঠন করে এবং পেছনের দিকে বিস্তৃত হয়। দুপাশের ল্যাটেরাল অ্যাওর্টা ও ক্যারোটিড ধমনি মিলে গলবিল অঞ্চলের পৃষ্ঠীয়দেশে একটি ডিম্বাকার ধমনি বলয় সৃষ্টি করে যাকে সারকিউলাস সেফালিকাস বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় প্রাণীর দেহে বিদ্যমান অঙ্গটি হলো হৃৎপিণ্ড। এর মাধ্যমে উন্নত প্রাণীদের দেহে অক্সিজেনযুক্ত ও অক্সিজেনবিহীন উভয় ধরনের রক্তের সংবহন সম্পন্ন হয়। নিচে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকে উল্লিখিত প্রাণীদ্বয় হলো মাছ ও স্তন্যপায়ী প্রাণী। মাছ ও স্তন্যপায়ী প্রাণীর সংবহনে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্তের অর্থাৎ CO2 -সমৃদ্ধ রক্তের সঞ্চালন ঘটে। এ রক্ত সমগ্র দেহ পরিবহন করতে মাত্র একবার হৃৎপিণ্ড অতিক্রম করে তাই এই সংবহনকে একচক্রীয় সংবহন বলা হয়। এ সংবহনে হৃৎপিণ্ড হতে CO2 সমৃদ্ধ রক্ত প্রথমে ফুলকায় যায়। ফুলকায় CO2 ত্যাগের পর রক্ত O2 সমৃদ্ধ হয়। এই রক্ত সমগ্র দেহ পরিভ্রমণপূর্বক কোষে O2 সরবরাহ করে এবং কোষে উৎপন্ন CO2 গ্রহণপূর্বক পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। এভাবে মাছের সংবহন সম্পন্ন হয়।
অন্যদিকে, স্তন্যপায়ীর হৃৎপিণ্ডের মধ্য দিয়ে অক্সিজেনযুক্ত ও অক্সিজেনবিহীন অর্থাৎ O2 ও CO2 -যুক্ত উভয় ধরনের রক্তের সংবহন ঘটে। এ রক্ত সমগ্র দেহ পরিবহন করতে দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করে, তাই স্তন্যপায়ীর রক্তসংবহনকে দ্বি-চক্রীয় সংবহন বলা হয়। এই সংবহনে হৃৎপিণ্ডের প্রসারণ বা ডায়াস্টোলের সময় দেহের বিভিন্ন অংশ থেকে CO2-সমৃদ্ধ রক্ত মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করে। আবার হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টোলের সময় হৃৎপিণ্ড থেকে O2-যুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে হৃৎপিণ্ডের বাইরে সঞ্চালিত হয়। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের রক্ত সঞ্চালিত হয়।