| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘কৃষ্ণচূড়ার পাতার সাথে…’ নটরডেম কলেজ ২০২৪ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

কৃষ্ণচূড়ার পাতার সাথে অসংখ্য ফুল দেখা যাচ্ছে। কিন্তু এডিসনের স্ত্রী বললো, “আচ্ছা কৃষ্ণচূড়ায় লাল ফুল কিংবা সবুজ পাতা আমি তো বুঝতে পারছি না”। এদিকে এডিসন তার স্ত্রীর কথা কিছুই শুনতে পাচ্ছে না আবার বলতেও পারছে না।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
F, বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস বা হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিশিষ্ট জীবের সাথে যে সংকরায়ন বা ক্রস করানো হয় তাই টেস্ট ক্রস।
খ
মেন্ডেলের সফলতার কারণগুলো হলো-
মেন্ডেল তাঁর গবেষণার জন্য স্বপরাগী উদ্ভিদ মটরশুঁটি গাছ নির্বাচন করেছিলেন। এতে প্রাকৃতিক উপায়ে চারিত্রিক সংমিশ্রণ হয়নি। তিনি সাত জোড়া বৈসাদৃশ্যময় চরিত্র গ্রহণ করেন। সৌভাগ্যবশত এ সাত জোড়া জিনই পৃথক পৃথক ক্রোমোসোমে উপস্থিত ছিল। প্রতিটি পরীক্ষায় তিনি সংখ্যাতাত্ত্বিক হিসাবের মাধ্যমে ব্যাখ্যা দিতে সচেষ্ট ছিলেন। এছাড়াও তিনি অত্যন্ত সতর্কতার সাথে তাঁর ক্রমের বংশধরগুলোর বিভিন্ন ফিনোটাইপ ও তাদের সংখ্যার হিসাব রাখেন এবং বিভিন্ন ফিনোটাইপের মধ্যে একটা অনুপাত নির্ণয় করতে সমর্থ হন। অর্থাৎ যথাযথভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের কারণে মেন্ডেল সাফল্য লাভ করেন ।

উদ্দীপকের এডিসন একজন মুক-বধির। সে কথা বলতে ও কানে শুনতে পায় না। সমস্যাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর কারণে ঘটে থাকে।
ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন জিন একে অপরের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করলে তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলে। এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন জিন বৈশিষ্ট্য প্রদর্শন করে। মানুষের জন্মগত মুক-বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের একটি অন্যতম উদাহরণ। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের কারণে মেন্ডেলের ২য় সূত্রের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত ৯:৩:৩:১ পরিবর্তিত হয়ে ৯:৭ অনুপাতে প্রকাশ পায়। দুইটি ভিন্ন ভিন্ন এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিনের কারণে মানুষ জন্মগত মুক-বধির হয় এবং এ দুটি এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন এমনভাবে ইন্টারঅ্যাকশন ঘটায় যে, একটির হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থা অপরটির প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে অর্থাৎ উক্ত দুই জোড়া প্রচ্ছন্ন জিনের যেকোনো এক জোড়া থাকলে (অন্য জোড়ার প্রকট জিন থাকলেও) কোনো ব্যক্তি জন্মকালে বধির হবে এবং এই বধিরতার কারণে সে মুকও হবে যা উদ্দীপকের ক্ষেত্রে ঘটেছে।